Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

‘দিমাগি নকশাল’ বললেন মোদী, ‘গর্বিত’ বলে পাল্টা চিদম্বরম

0 4,329,006

শ্রীতমা ব্যানার্জী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি. চিদম্বরম সরাসরি প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বলেছেন, “আমি একজন দিমাগি নকশাল হতে পেরে গর্বিত।” স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সতর্ক করেছিলেন। তাঁর অভিযোগ, সশস্ত্র নকশালবাদকে দেশের জঙ্গল থেকে অনেকটাই নির্মূল করা গেলেও, নকশাল-মাওবাদী মতাদর্শে বিশ্বাসী কিছু মানুষ এখনও প্রশাসন ও নীতিনির্ধারণের পরিসরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মাওবাদী মানসিকতার মানুষ ক্ষমতার অলিন্দে জায়গা করে নিয়েছিলেন। তাঁরা সরকারি কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন সরকারি নীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি। দেশের মানুষকে এই ধরনের ‘দিমাগি নকশাল’দের চিহ্নিত করে বিচ্ছিন্ন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন চিদম্বরম। তিনি লেখেন, “I am proud to be a dimagi naxal!” অর্থাৎ, ‘আমি একজন দিমাগি নকশাল হতে পেরে গর্বিত।’

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে নকশালবাদ ও মাওবাদী হিংসার দীর্ঘ ইতিহাসের কথাও তুলে ধরেন। তাঁর দাবি, কয়েক দশকের নকশাল হিংসায় লক্ষ লক্ষ তরুণের জীবন ও ভবিষ্যৎ নষ্ট হয়েছে। এই সংঘর্ষে ৩,৫০০-রও বেশি পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

মোদীর দাবি, ২০১৪ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর নকশালবাদ নির্মূলকে অগ্রাধিকার দেওয়া হয়। তাঁর বক্তব্য, একসময় যেখানে নকশালদের গুলির শব্দ শোনা যেত এবং রক্তপাত ছিল নিত্যদিনের ঘটনা, বর্তমানে সেই এলাকাগুলিতে উন্নয়ন, আস্থা ও অগ্রগতির প্রতীক হিসেবে জাতীয় পতাকা উড়ছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই চিদম্বরমের পাল্টা মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধটি ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper