Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিনিয়োগে বিপুল রিটার্নের প্রতিশ্রুতি, এবার পুলিশ হেফাজতে আবগারি আধিকারিক

0 3,278,653

শ্রীতমা ব্যানার্জী :শেয়ারবাজারে বিনিয়োগ করিয়ে মোটা অঙ্কের রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল রাজ্য আবগারি দফতরের এক আধিকারিক ও তাঁর এক আত্মীয়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন রাজ্য আবগারি দফতরের আধিকারিক শুভদীপ ঘোষ। বর্তমানে কলকাতায় কর্মরত শুভদীপ এর আগে মালদহের পুরনো মালদহ এলাকায় পোস্টিংয়ে ছিলেন। অপর ধৃত অগ্নি মৈত্র তাঁর আত্মীয় বলে জানা গিয়েছে।

পুলিশের দাবি, মালদহের একাধিক বাসিন্দার কাছ থেকে শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেছিলেন শুভদীপ ও অগ্নি। বিনিয়োগের পর উচ্চহারে রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুত রিটার্ন না মেলায় এক বাসিন্দা গত ৭ অগস্ট ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হওয়ার পর তদন্তভার রাজ্য পুলিশের ইকোনমিক অফেন্সেস উইংয়ের হাতে যায়। তদন্তে নেমে শুক্রবার কলকাতার সোদপুর থেকে শুভদীপ ঘোষ ও অগ্নি মৈত্রকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের মালদহে নিয়ে আসা হয়। ধৃত দু’জনকে মালদহ জেলা আদালতে পেশ করা হলে আদালত তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট কত টাকা নেওয়া হয়েছিল এবং কতজন ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper