Khabor Ekhon
লালকেল্লা থেকে মোদীর হুঁশিয়ারি—‘দিমাগি নকশাল’দের চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে
শ্রীতমা ব্যানার্জী : স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে ‘দিমাগি নকশাল’ নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ৮০তম স্বাধীনতা দিবসের ভাষণে তিনি বলেন, অস্ত্রধারী নকশালদের বিরুদ্ধে লড়াইয়ে দেশ অনেকটাই সাফল্য পেয়েছে। তবে এখনও ‘দিমাগি নকশাল’ বা ‘বুদ্ধিবৃত্তিক নকশাল’দের নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর বক্তব্য, অস্ত্র হাতে নকশাল আন্দোলন প্রায় শেষের পথে। কিন্তু নকশাল মতাদর্শকে যারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই ধরনের ‘দিমাগি নকশালদের’ শনাক্ত করা এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করা প্রয়োজন।
তবে ‘দিমাগি নকশাল’ বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে, সে বিষয়ে ভাষণে বিস্তারিত ব্যাখ্যা দেননি প্রধানমন্ত্রী। তাঁর এই মন্তব্যে নকশালবিরোধী অভিযানের পাশাপাশি মতাদর্শগত লড়াইয়ের বিষয়টিও সামনে এল। চলতি বছর ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পেয়েছে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি। সেই আবহেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নকশালবাদ নিয়ে প্রধানমন্ত্রীর এই সতর্কবার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

