Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শেষকৃত্য নিয়ে প্রশ্নের জের, নির্মল ঘোষ গ্রেফতার! আরজি কর মামলায় নয়া মোড়

0 4,389,094

শ্রীতমা ব্যানার্জী : আরজি কর-কাণ্ডে ফের বড়সড় মোড়। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত চিকিৎসক-ছাত্রীর দেহ তড়িঘড়ি এবং জোর করে শেষকৃত্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্মল ঘোষ-সহ মোট তিনজনের বিরুদ্ধে ওই ঘটনায় অভিযোগ ওঠে। মৃত চিকিৎসক-ছাত্রীর বাবা সোমবার খড়দহ থানায় এফআইআর দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতেই নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই গ্রেফতারির নেপথ্যে রয়েছে আরজি কর-কাণ্ডের সেই বিতর্কিত শেষকৃত্য পর্ব। অভিযোগ, পরিবারের আপত্তি এবং নানা প্রশ্নের মধ্যেই মৃত চিকিৎসক-ছাত্রীর দেহ দ্রুত দাহ করার ব্যবস্থা করা হয়েছিল। সেই ঘটনার ভূমিকা নিয়েই দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল।

ঘটনাপ্রবাহে নতুন করে গতি আসে ৯ আগস্ট। পানিহাটিতে চিকিৎসক-ছাত্রীর স্মরণসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ওই তড়িঘড়ি শেষকৃত্যের ঘটনা নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দেন। এরপরই খড়দহ থানায় এফআইআর এবং তদন্তে তৎপরতা বাড়ে। এর আগে আরজি কর মামলায় নির্মল ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও জিজ্ঞাসাবাদ করেছিল। সেই সময়ও মৃত চিকিৎসকের শেষকৃত্য ঘিরে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সরাসরি গ্রেফতার প্রাক্তন বিধায়ক। ফলে আরজি কর মামলার তদন্তে নতুন করে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্মল ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং শেষকৃত্যের সময় ঠিক কী ঘটেছিল, তদন্তেই এখন তার উত্তর খুঁজছে পুলিশ।

গ্রেফতারির এই ঘটনা আরজি কর-কাণ্ডের তদন্তে কতটা গুরুত্বপূর্ণ মোড় আনে, এবং মামলায় পরবর্তী সময়ে আর কারও বিরুদ্ধে পদক্ষেপ করা হয় কি না—সেদিকেই এখন নজর।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper