Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দীঘায় স্থলভাগে নিম্নচাপ, ভিজবে আরও কয়েকদিন কলকাতা

0 2,091,555

শ্রীতমা ব্যানার্জী: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ মঙ্গলবার ভোরে দিঘা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোচ্ছে। এর জেরে মঙ্গলবার সারাদিনই কলকাতায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও শহর ও দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে গভীর নিম্নচাপটি দিঘা সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিম্নচাপটি উত্তর ওড়িশার অভ্যন্তরে অবস্থান করছিল এবং ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ৩০ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে হিমালয়ের পাদদেশের দিকে সরে গেলেও, ততদিন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাই আগামী কয়েকদিন বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper