Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কূটনীতির কম্পাস এবার পূর্বের দিকে— জাকার্তা থেকেই নতুন ইন্দো-প্যাসিফিক অধ্যায়ের সূচনা করলেন মোদি

0 2,388,019

রাজনন্দিনী ঘোষ – রাজনীতির দাবার ছকে কখনও করমর্দনই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী চাল। সেই কূটনৈতিক বার্তাই যেন আরও একবার স্পষ্ট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিন দেশের গুরুত্বপূর্ণ সফরের প্রথম অধ্যায় শুরু করলেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পা রেখে, যেখানে তাঁকে বিমানবন্দরেই স্বাগত জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবও সুবিয়ানতো — যা আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সফর কেবল সৌজন্য বিনিময়ের নয়; এটি ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি, মহাসাগর (MAHASAGAR) ভিশন এবং একটি মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার বৃহত্তর কৌশলের বাস্তব রূপ। ২০১৮ সালে দুই দেশের সম্পর্ক কম্প্রোহেন্সিভ স্ট্রাটেজিক পার্টনারশিপ -এ উন্নীত হওয়ার পর এই প্রথম দ্বিপাক্ষিক সফরে এসে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন— ভারত-ইন্দোনেশিয়া সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।

রাষ্ট্রনেতাদের বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা, প্রযুক্তি, বিনিয়োগ ও সাংস্কৃতিক সহযোগিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই নেতা একসঙ্গে সফর করবেন ঐতিহাসিক প্রমবানান মন্দিরে -এ, যা ইন্দোনেশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির। এই সফর দুই দেশের হাজার বছরের সভ্যতার বন্ধনকেও নতুনভাবে তুলে ধরবে।

ইন্দোনেশিয়ার পর প্রধানমন্ত্রী যাবেন মেলবোর্নে  প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজ -এর আমন্ত্রণে। সফরের শেষ পর্যায়ে তিনি পৌঁছবেন অকল্যান্ড , প্রধানমন্ত্রী ক্রিস্টোফার  লাক্সন -এর সঙ্গে বৈঠকের জন্য। এই তিন দেশের সফরকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের কূটনৈতিক যাত্রাপথে তাই জাকার্তা শুধুই একটি গন্তব্য নয়— এটি এক নতুন ভূ-কৌশলগত অধ্যায়ের সূচনা, যেখানে ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও নিরাপত্তার সেতুবন্ধনে আরও দৃঢ় হতে চলেছে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্পর্ক।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper