Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“বাজেটে উড়ানের ব্লুপ্রিন্ট— কলকাতার দ্বিতীয় বিমানবন্দরসহ বাংলার আকাশে নতুন অধ্যায়।”

0 302,167,939

শ্রীতমা ব্যানার্জী: আকাশপথে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে কলকাতার কাছেই কল্যাণীতে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাবও সামনে এসেছে।
সোমবার বিধানসভায় নিজের প্রথম বাজেট ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, কলকাতার দমদম বিমানবন্দরের উপর ক্রমবর্ধমান যাত্রীচাপ কমাতে কল্যাণীতে দ্বিতীয় বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য প্রায় ১,০০০ থেকে ১,৫০০ একর জমির প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছে।
২০২৬-২৭ অর্থবর্ষে বিমান পরিকাঠামো ও সংশ্লিষ্ট উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
শুধু অসামরিক বিমান পরিষেবাই নয়, প্রতিরক্ষা ক্ষেত্রেও পরিকাঠামো বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। হাসিমারা ও কালাইকুণ্ডা বিমানঘাঁটির সম্প্রসারণের জন্য অতিরিক্ত জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসিমারা বিমানঘাঁটির জন্য ২৫ একর এবং কালাইকুণ্ডা বিমানঘাঁটির জন্য ৩৭ একর জমি বরাদ্দ করা হবে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন বিমানবন্দর নির্মাণের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ বাড়ানো, পর্যটন ও বাণিজ্যের প্রসার এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য বলে মনে করা হচ্ছে। কল্যাণী থেকে মালদা, পুরুলিয়া থেকে বালুরঘাট— আকাশপথে নতুন অধ্যায়ের পথে এগোতে চলেছে বাংলা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper