Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“ক্যামেরা চলছিল, ইতিহাস লিখছিল মুহূর্ত— এক ফিসফিস বার্তা, তারপরই ইরানের ওয়াকআউটে স্তব্ধ আমেরিকা ও পাকিস্তান!”

0 320,987,713

শ্রীতমা ব্যানার্জী: সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসর্টে অনুষ্ঠিত ইরান-আমেরিকার গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার শুরুতেই তৈরি হল তীব্র কূটনৈতিক উত্তেজনা। বৈঠকের আগে আমেরিকান প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত করমর্দন ও যৌথ ফটোসেশনে অংশ নিতে অস্বীকার করে ইরানের প্রতিনিধিদল। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির মন্তব্যকে কেন্দ্র করে বৈঠকের স্থান থেকেও সাময়িকভাবে বেরিয়ে যায় তেহরান।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম-এর দাবি, আলোচনার আগে আয়োজক ও মার্কিন প্রতিনিধিদল একটি যৌথ ছবি ও সৌজন্য বিনিময়ের পরিকল্পনা করেছিল। কিন্তু ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তাতে অংশ নিতে রাজি হননি।
সামনে আসা একটি ভিডিওতে দেখা যায়, বৈঠক কক্ষে প্রবেশ করে আব্বাস আরাঘচি প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করেন। কিছুক্ষণ কথাবার্তার পর তিনি হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে যান। তাঁর এই আচরণে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছুটা বিস্মিত হয়ে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের দিকে ইঙ্গিত করেন। সেই সময় কাছেই উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি পুরো ঘটনাটি লক্ষ্য করেন।
পরে জেডি ভ্যান্সকে শাহবাজ শরিফ ও আসিম মুনিরের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় দেখা যায়। যদিও সেই আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
একই ঘরে ইরান ও আমেরিকা, কিন্তু দূরত্ব রয়ে গেল
দীর্ঘ কয়েক বছর পর এত উচ্চ পর্যায়ের ইরানি ও মার্কিন কর্মকর্তারা একই কক্ষে উপস্থিত হলেও দুই দেশের সম্পর্কের বরফ গলতে দেখা যায়নি। আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি।
ট্রাম্পের হুমকির পরই বাড়ে উত্তেজনা
আলোচনার মাঝেই ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় সতর্ক করে বলেন, ইরানকে অবিলম্বে লেবাননে তাদের মিত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আমেরিকা আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে।
এরপরই ইরানি প্রতিনিধিদল আপত্তি জানিয়ে বৈঠকের স্থান থেকে বেরিয়ে যায় এবং নিজেদের মধ্যে পরামর্শ শুরু করে। তবে পরবর্তীতে ইরান জানায়, যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে আটকে থাকা ইরানের অর্থ মুক্ত করার বিষয়গুলো আলোচনার মূল কেন্দ্র ছিল।
ইরানের আলোচক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারের অংশগ্রহণে ইরানের আটকে থাকা অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করার খসড়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper