AB Live News
আবেদনপত্র সরলীকরণের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি শুভঙ্কর সরকারের
সিদ্ধার্থ চট্টোপাধ্যায় : ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদনপত্র সাধারণ মানুষের জন্য আরও সহজ ও সরল করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে এই আবেদনপত্র পাঠিয়েছেন।
চিঠিতে তিনি জানান, রাজ্য সরকারের ঘোষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ উদ্যোগকে কংগ্রেস স্বাগত জানালেও আবেদনপত্র পূরণ করতে গিয়ে সাধারণ মানুষ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে গ্রামাঞ্চল ও কম শিক্ষিত মানুষের কাছে ফর্মের জটিলতা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেই দাবি করা হয়েছে।
প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সাধারণ মানুষের স্বার্থেই এই বিষয়টি সরকারের নজরে আনা হয়েছে। আবেদনপত্রের ভাষা ও প্রক্রিয়া আরও সহজ করলে বহু মানুষ উপকৃত হবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠির শেষে শুভঙ্কর সরকার মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

