Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

তৃণমূলের দলীয় কার্যালয় দখলমুক্ত করে ফিরিয়ে দিল বিজেপি, সম্প্রীতির বার্তা নবদ্বীপে

0 698,326,586

রমিত সরকার, (নদিয়া):২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নবদ্বীপ বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেন বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী। নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক উত্তেজনার আবহে নবদ্বীপ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মতিলাল রায় রোডে অবস্থিত একটি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করে সেটিকে গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

 

ঘটনাটি সামনে আসতেই বিষয়টি নিয়ে সরব হন নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী। তিনি স্পষ্টভাবে জানান, রাজনৈতিক প্রতিহিংসা বা দখলদারির রাজনীতিতে তিনি বিশ্বাসী নন। তাঁর নির্দেশেই সংশ্লিষ্ট দলীয় কার্যালয়টি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এরপর বিজেপির স্থানীয় নেতা বিক্রম আদিত্য দলীয় কর্মীদের নিয়ে সেখানে পৌঁছে গেরুয়া রং মুছে ফেলেন এবং কার্যালয়টিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেন। পরে সেটি তৃণমূল কর্মীদের ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়া হয়।

 

এ প্রসঙ্গে শ্রুতিশেখর গোস্বামী বলেন, “আমরা রাজনৈতিক ভেদাভেদ চাই না। নবদ্বীপে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক, সেটাই আমাদের লক্ষ্য। বিজেপি জয়লাভের পর তৃণমূলের কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে বিজেপি কর্মী সেজে রাতের অন্ধকারে এই কার্যালয়টি দখল করে গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছিল। আমরা সেই রং মুছে দিয়ে পুনরায় কার্যালয়টি তাদের ফিরিয়ে দিলাম।”

তিনি আরও জানান, আগামী দিনে বিজেপি কর্মীরা যাতে শৃঙ্খলা ও স্বচ্ছতার সঙ্গে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করেন, সে বিষয়েও কড়া নজর রাখবে দলীয় নেতৃত্ব।

এই ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের পর উত্তেজনার আবহে এ ধরনের পদক্ষেপ এলাকায় শান্তির বার্তা বহন করতে পারে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper