Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে: মাদক পরীক্ষায় পজিটিভ বিশ্বকাপ খেলা এই তারকা

0 492,176,596

পাকিস্তান ক্রিকেটে এবার বড়ো ধাক্কা হয়ে দাঁড়াল অলরাউন্ডার মহম্মদ নওয়াজের মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর। ঘটনাটিকে ঘিরে পাক ক্রিকেট অঙ্গনে সমালোচনার ঝড় বইছে। জাতীয় দলের একজন নিয়মিত সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় শুধু সমর্থক নয়, প্রাক্তন ক্রিকেটাদেরও অবাক করছে। ফলে পিসিবির শৃঙ্খলা ও ডোপিং নীতিমালা বাস্তবায়নের ওপর নতুন করে প্রশ্ন উঠেছে।

নিয়ম অনুযায়ী কোনও খেলোয়াড়ের নমুনায় নিষিদ্ধ পদার্থ শনাক্ত হলে তাৎক্ষণিক ভাবে সংশ্লিষ্ট বোর্ড ও আইসিসিকে জানানো হয়। এরপর শুরু হয় আনুষ্ঠানিক তদন্ত ও শুনানির প্রক্রিয়া। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই চূড়ান্ত শাস্তি বা সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে এই ঘটনার জেরে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে সারের হয়ে খেলার চুক্তি নওয়াজের বাতিল হয়ে গেছে।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নওয়াজের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে সেই পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছালে বিষয়টি আইসিসি পাক ক্রিকেট বোর্ডকে অবহিত করে। এরপর থেকেই পিসিবি আনুষ্ঠানিক তদন্ত শুরু করে এবং আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, আইসিসির পক্ষ থেকে তথ্য পাওয়ার পর তারা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তদন্তের অগ্রগতি ও চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে পরবর্তীতে আইসিসিকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
৩২ বছর বয়সি নওয়াজ পাকিস্তান জাতীয় দলের নিয়মিত মুখ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি পাকিস্তানের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন এবং বল হাতে সাতটি উইকেট নেন। দল সুপার এইট পর্ব থেকে বিদায় নিলেও তাঁর পারফরম্যান্স ছিল দলের মধ্যে উল্লেখযোগ্য।
বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণের জন্য তিনি সারের সঙ্গে পুরো মরসুমের চুক্তি করেন। এর আগে পিসিবি তাঁকে ছাড়পত্র প্রদান করেছিল। তবে সাম্প্রতিক অভিযোগের পর সেই চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। অন্যদিকে, পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে খেলছেন নওয়াজ। এক ম্যাচে করাচিতে রাওয়ালপিন্ডির বিপক্ষে তিনি মাঠে নামলেও বল হাতে কোনও উইকেট পাননি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper