Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পারিবারিক বিবাদ চরমে, ধারালো অস্ত্রের কোপে জখম বধূ

0 812,130

রণিতা আইচ :নদিয়ার ধুবুলিয়া থানার তাতলা রেলগেট এলাকায় মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুরেন বিশ্বাস। তাঁর বয়স প্রায় ৭০ বছর। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিল। রাতভর ঝগড়া ও গালিগালাজের পরিবেশে বাড়ির সদস্যরা সমস্যায় পড়তেন।অভিযোগ, বাড়িতে দুই নাবালক সন্তান থাকায় এই অশান্তির প্রতিবাদ করতেন পুত্রবধূ শিউলি বিশ্বাস। মঙ্গলবারও শ্বশুরের আচরণের প্রতিবাদ করেন তিনি। পরিবারের দাবি, এর পরেই আচমকা ধারালো অস্ত্র নিয়ে শিউলির উপর হামলা চালান সুরেন। সেই সময় বাড়িতে মাছ কাটছিলেন শিউলি। হামলায় গুরুতর জখম হন তিনি।আহত গৃহবধূকে উদ্ধার করে দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। হাসপাতাল সূত্রে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে সূত্রের খবর , তাঁর অবস্থা আশঙ্কাজনক।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধুবুলিয়া থানার পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুরেন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার পিছনে পারিবারিক অশান্তি ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper