AB Live News
সিলিন্ডারের দাম চড়তেই ফের প্রশ্ন,খরচের আঁচ যাবে কোথায়?
শ্রীতমা ব্যানার্জী : পুজোর আগে রান্নার গ্যাসের দাম নিয়ে বড় কোনও স্বস্তির খবর নেই মধ্যবিত্তের জন্য। সেপ্টেম্বর মাসে ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফলে উৎসবের মরসুমে হোটেল, রেস্তোরাঁ-সহ খাবারের ব্যবসায় বাড়তে পারে খরচ। ১ সেপ্টেম্বর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম শহরভেদে ৯.৫০ টাকা থেকে ১১.৫০ টাকা পর্যন্ত বেড়েছে। কলকাতায় গত মাসের তুলনায় ৯.৫০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার। বর্তমানে কলকাতায় এই সিলিন্ডারের দাম ২,৯৮২ টাকা।দেশের অন্যান্য বড় শহরের ছবিটাও প্রায় একই। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইয়ে ২,৭০১ টাকা এবং চেন্নাইয়ে ২,৯১৬.৫০ টাকা।শুধু ১৯ কেজির সিলিন্ডার নয়, সেপ্টেম্বর মাসে ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজির-এর দামও বেড়েছে। ৭৬২ টাকা থেকে বেড়ে সেটি হয়েছে ৭৬৪ টাকা।অন্যদিকে, সাধারণ পরিবারের ব্যবহারের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম সেপ্টেম্বরে অপরিবর্তিত রয়েছে। কলকাতায় এই সিলিন্ডারের দাম ৯৬৪ টাকা। দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা এবং হায়দরাবাদে ৯৯৪ টাকা। ফলে সরাসরি বাড়িতে ব্যবহারের এলপিজি-এর দামে নতুন করে ধাক্কা না এলেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় তার প্রভাব পড়তে পারে খাবারের ব্যবসায়। পুজোর মরসুমে রেস্তোরাঁ বা হোটেলের খাবারের দামে তার প্রভাব পড়ে কি না, এখন সেদিকেই নজর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

