Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মহিলার গাড়ি ঘিরে ‘দাদাগিরি’! গিরিশ পার্কে পুলিশের হাতে ৩

0 432,927

শ্রীতমা ব্যানার্জী : রাতের কলকাতার রাস্তায় ফের উঠল নিরাপত্তার প্রশ্ন। অভিযোগ, মাঝরাতে গাড়ি নিয়ে বেরোনো এক মহিলার গাড়িকে পিছন থেকে ধাওয়া করছিল তিন যুবক। শুধু ধাওয়া করাই নয়, একসময় গাড়ি আড়াআড়ি দাঁড় করিয়ে তাঁর পথ আটকে দেওয়ারও অভিযোগ উঠেছে। এরপরই গিরিশ পার্ক এলাকায় তৈরি হয় উত্তেজনা। মহিলার অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি রবিবার ভোরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কয়েকজন বন্ধুর সঙ্গে গাড়িতে গিরিশ পার্ক এলাকায় ছিলেন। সেই সময় একটি পার্টি থেকে ফেরার পথে তিন যুবক গাড়ি নিয়ে বেরিয়েছিল। অভিযোগ, মহিলাকে দেখার পর থেকেই তাঁরা তাঁর গাড়ির পিছু নিতে শুরু করেন। পরিস্থিতি বুঝতে পেরে মহিলা গাড়ির গতি বাড়িয়ে বলরাম দে স্ট্রিটের দিকে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, পিছু ছাড়েনি ওই তিন যুবক। কিছুটা এগিয়ে গিয়ে মহিলার গাড়ির সামনে নিজেদের গাড়ি আড়াআড়ি দাঁড় করিয়ে পথ আটকে দেওয়া হয় বলে অভিযোগ।এরপরই শুরু হয় বচসা। মহিলার দিকে একাধিকবার কটূক্তি ও অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে গাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করেন মহিলা। তাঁর চিৎকারে আশপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর যায় গিরিশ পার্ক থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অঙ্কিত সাউ, অভিষেক কুমার এবং সিদ্ধার্থ সিংকে গ্রেফতার করা হয়েছে।তবে কেন ওই মহিলার গাড়ির পিছু নেওয়া হয়েছিল, তিন যুবক আগে থেকেই তাঁকে চিনতেন কি না,তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সময় অভিযুক্তরা মদ্যপ ছিলেন কি না, সেই বিষয়টিও তদন্তকারীরা যাচাই করছেন।রাতের শহরে গাড়ি নিয়ে বেরিয়েও যদি নিরাপত্তার নিশ্চয়তা না থাকে, তাহলে প্রশ্ন থেকেই যায়—কলকাতার রাস্তায় মহিলাদের নিরাপত্তা ঠিক কতটা নিশ্চিত?

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper