Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ফোমের ছিটে, রাগের বিস্ফোরণ—শিক্ষক দিবসে বাঁকুড়ায় ‘মারধর’ বিতর্ক

0 890,815

শ্রীতমা ব্যানার্জী ::শিক্ষক দিবস। ছাত্র-শিক্ষকের সম্পর্কের মধুর স্মৃতি তৈরির দিন। সেই দিনেই উৎসবের আনন্দ বদলে গেল উত্তেজনা আর বিতর্কে। কেক কাটার অনুষ্ঠানে গৃহশিক্ষকের মুখে ফোম স্প্রে করার পর এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল বাঁকুড়ার ছাতনার ঝাঁটিপাহাড়িতে। ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র চর্চা। অভিযোগ, শিক্ষক আগেই পড়ুয়াদের ফোম না আনার জন্য সতর্ক করেছিলেন। কিন্তু শিক্ষক দিবসের অনুষ্ঠানে সেই নিষেধ উপেক্ষা করেই ফোম নিয়ে হাজির হয় পড়ুয়ারা। কেক কাটার সময় এক ছাত্র শিক্ষকের চোখে-মুখে ফোম স্প্রে করে বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই ছাত্রকে শিক্ষক ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ।ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় কয়েক জন ওই গৃহশিক্ষকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ঘটনায় কোনও পুলিশি অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। মারধরের অভিযোগ ওঠা একাদশ শ্রেণির ছাত্রের দাবি, শিক্ষক আগে থেকেই ফোম নিয়ে যেতে নিষেধ করেছিলেন। তবে শিক্ষক দিবসের আনন্দে অন্যান্য শিক্ষকদের মতো তাঁকেও ফোম মাখাতে গিয়ে ভুল করে চোখ-মুখে ফোম লেগে যায়। এরপরই শিক্ষক উত্তেজিত হয়ে তাঁকে মারধর করেন বলে ছাত্রটির অভিযোগ।অন্যদিকে, অভিযুক্ত গৃহশিক্ষকের বক্তব্যও সামনে এসেছে। তাঁর দাবি, আগের বছরও শিক্ষক দিবসে ফোম স্প্রে করার ঘটনায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই অভিজ্ঞতার কারণেই এ বার পড়ুয়াদের ফোম আনতে বারণ করেছিলেন। তাঁর কথায়, এ বারও একই ঘটনা ঘটায় তিনি রাগের মাথায় মারধর করেছেন, তবে তা ইচ্ছাকৃত ছিল না। শিক্ষক দিবসের আনন্দের মুহূর্তে এমন ঘটনা ফের সামনে আনল একটি কঠিন প্রশ্ন—শিক্ষকের শাসনের সীমা কোথায়, আর ছাত্রের উচ্ছ্বাসের সীমাই বা কতটা? উত্তর খুঁজছে বাঁকুড়া।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper