Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ইএম বাইপাসের আবাসনে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাধা দিতেই গৃহকর্মীকে ছুরি-কাঁচির কোপ, পালানোর পথে ট্রেন থেকে গ্রেফতার রাঁধুনি

0 6,755,024

রাজনন্দিনী ঘোষ :: কলকাতার অভিজাত আবাসনে ফের নিরাপত্তা নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। ইএম বাইপাস সংলগ্ন একটি আবাসনের ফ্ল্যাটে গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল একই বাড়ির রাঁধুনির বিরুদ্ধে। বাধা দিতে গেলে ওই মহিলাকে রান্নাঘরের ছুরি ও কাঁচি দিয়ে এলোপাথাড়ি হামলা চালানোর অভিযোগও উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযুক্ত রাঁধুনির নাম মন্তু কুমার (৩২)। ঘটনার পর আবাসন থেকে পালিয়ে ট্রেনে চেপে বসেছিল সে। রবিবার রাতেই কলকাতা পুলিশ ও রেল সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে দুর্গাপুরের কাছে চলন্ত ট্রেন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ৩টে নাগাদ আবাসনের একটি টাওয়ারের ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। সেই সময় রান্নাঘরে একাই ছিলেন ওই গৃহকর্মী। অভিযোগ, সেই সুযোগে তাঁকে ধর্ষণের চেষ্টা করে মন্তু। মহিলা প্রতিরোধ করলে আচমকাই ছুরি ও কাঁচি নিয়ে তাঁর উপর হামলা চালায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যায় সে।ঘটনার খবর পেয়ে তদন্তে নামে আনন্দপুর থানার পুলিশ। পাশাপাশি অভিযুক্তের পালানোর পথের খোঁজ শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই তার অবস্থান সম্পর্কে সূত্র পেয়ে রেল সুরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালায় পুলিশ। দুর্গাপুরের কাছে ট্রেনটি পৌঁছতেই গ্রেফতার করা হয় মন্তুকে। রবিবার রাতেই অভিযুক্তকে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। আজ সোমবার তাকে আদালতে পেশ করার কথা। ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কী কী ধারায় মামলা রুজু করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper