Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভুয়ো শোকবার্তার মাঝেই সত্যিটা জানুন—হাসপাতালে চিকিৎসাধীন মীরা ভট্টাচার্য

0 3,278,318

শ্রীতমা ব্যানার্জী :: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তীব্র পেটে ব্যথা এবং সামান্য শ্বাসকষ্টের কারণে শুক্রবার তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৭৬ বছর বয়সি মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। বাড়িতে চিকিৎসা চললেও পেটের ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা না কমায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সিটি স্ক্যান ও কোলনোস্কোপিতে বৃহদন্ত্রের একটি অংশে স্থানীয় প্রদাহ ও কিছুটা পুরু হয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে।চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার দিকে নিয়মিত নজর রাখা হচ্ছে। হাসপাতালে গিয়ে মীরা ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকদের সঙ্গেও কথা বলে তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন তিনি। তবে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। চিকিৎসাধীন মীরা ভট্টাচার্যকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper