Khabor Ekhon
আধার, প্যান , ভোটার কার্ড—সবই আছে, তবু নাগরিকত্ব প্রমাণ নয়!
রাজনন্দিনী ঘোষ : কলকাতা হাই কোর্ট গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবই বা পূর্বপুরুষের জমির নথি—কোনোটিই একা ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে না।
বিচারপতি দেবাংশু বসাক এবং অজয় কুমার গুপ্তা-র ডিভিশন বেঞ্চ এক বাংলাদেশি সন্দেহভাজন ব্যক্তির আটককে চ্যালেঞ্জ করা হেবিয়াস কর্পাস মামলা খারিজ করে এই পর্যবেক্ষণ করে।
আদালত জানায়, আটক ব্যক্তি ও তাঁর আত্মীয় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫ অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের প্রয়োজনীয় প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।
রায়ে আরও বলা হয়েছে, জন্মস্থান, জন্মতারিখ, পিতার পরিচয় ও বংশপরিচয় সংক্রান্ত নথিতে একাধিক অসঙ্গতি রয়েছে। ফলে জন্মসূত্রে বা বংশসূত্রে নাগরিকত্ব প্রতিষ্ঠিত হয়নি।
আদালত আরও উল্লেখ করে, মৃত বাবা-মায়ের সমাধিস্থল দেখাতে অস্বীকার করায় এবং সম্ভাব্য ডিএনএ পরীক্ষায় সহযোগিতা না করায় আবেদনকারীদের বিরুদ্ধে ‘adverse inference’ বা নেতিবাচক অনুমান টানা হয়েছে।
শেষ পর্যন্ত হাইকোর্ট জানায়, ভোটার আইডি, আধার, প্যান বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা মাত্রেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত হয় না, তাই আটকাদেশে হস্তক্ষেপের কোনও কারণ নেই।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

