Khabor Ekhon
খাকি করিডরে নতুন সমীকরণ, নবান্নের সিদ্ধান্তে শুরু নতুন অধ্যায়
রাজনন্দিনী ঘোষ : রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের বড় প্রশাসনিক রদবদল করল নবান্ন। মঙ্গলবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে একসঙ্গে ২৮ জন আইপিএস এবং ৫ জন পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস (WBPS) আধিকারিকের বদলির কথা ঘোষণা করা হয়েছে। এই রদবদলের কেন্দ্রে রয়েছেন সিআইডির অতিরিক্ত মহানির্দেশক (এডিজি) সুপ্রতিম সরকার।নতুন নির্দেশ অনুযায়ী, এতদিন সিআইডির এডিজি হিসেবে দায়িত্বে থাকা সুপ্রতিম সরকারকে এডিজি (টেলিকমিউনিকেশনস) পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় সিআইডির ডিরেক্টর জেনারেল ও আইজিপি হিসেবে দায়িত্ব নেবেন এন. আর. বাবু, যিনি এতদিন সংশোধনাগার বিভাগের ডিরেক্টর জেনারেল ছিলেন।পুলিশ প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনে বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার হচ্ছেন অমিত কুমার রাঠৌর। তিনি এই পদে ত্রিপুরারি অথর্ব-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।অন্যদিকে, এতদিন উত্তরবঙ্গের অতিরিক্ত মহানির্দেশক (এডিজি) হিসেবে কর্মরত কে. জয়ারামন-কে ডিরেক্টরেট অব ইকনমিক অফেন্সেস-এর ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, সুপ্রতিম সরকারের নাম এর আগেও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনায় উঠে এসেছিল। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে ফের তাঁর দায়িত্বে পরিবর্তন ঘটল। প্রশাসনিক মহলের একাংশের মতে, এই ব্যাপক রদবদল শুধু দায়িত্ব বদলের মধ্যেই সীমাবদ্ধ নয়; আইনশৃঙ্খলা ও গোয়েন্দা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর ইঙ্গিতও বহন করছে। এখন নজর, নতুন দায়িত্বে এই শীর্ষ পুলিশ কর্তাদের ভূমিকা রাজ্যের প্রশাসনিক সমীকরণে কী প্রভাব ফেলে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

