Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“ফোর্ট উইলিয়ামের কড়া পাহারায় ফাঁস ছদ্মবেশের রহস্য— CRPF সেজে ঘোরাফেরা, জালে নিরাপত্তারক্ষী!”

0 409,876,579

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার ফোর্ট উইলিয়াম, বর্তমানে বিজয় দুর্গ নামে পরিচিত সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরের কাছে CRPF জওয়ানের ছদ্মবেশে ঘোরাফেরা করার অভিযোগে গ্রেফতার করা হল এক বেসরকারি নিরাপত্তারক্ষীকে। ধৃতের নাম আকাশ সোনার (২৯)। তিনি উত্তর ২৪ পরগনার বাসিন্দা এবং হলদিয়ার একটি লজিস্টিক সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে ট্রাফিক পুলিশের নিয়মিত গাড়ি তল্লাশির সময় একটি কালো মাহিন্দ্রা স্করপিও গাড়ি আটকানো হয়। গাড়ির ভিতরে থাকা এক ব্যক্তিকে কমান্ডো ধরনের পোশাকে দেখে সন্দেহ হয় পুলিশের।
ঘটনাস্থলে উপস্থিত সেনার মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের কর্মকর্তারা তাঁকে ফোর্ট উইলিয়াম চত্বরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করেন। দীর্ঘ তদন্তের পর সেনা কর্তৃপক্ষ জানায়, ঘটনার পিছনে কোনও নাশকতা বা নিরাপত্তা সংক্রান্ত ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি।
তবে সামরিক পোশাকের অননুমোদিত ব্যবহার এবং জনসমক্ষে নিজেকে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে তুলে ধরার অভিযোগে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে আকাশ সোনারকে গ্রেফতার করেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper