Khabor Ekhon
“ভোরের শহরে মেট্রোর দৌড়! যোগ দিবস ও NEET পরীক্ষার্থীদের জন্য ৪টেই খুলছে কলকাতা মেট্রোর দরজা”
আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান ও NEET-UG 2026 পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী রবিবার, ২১ জুন ভোর ৪টা থেকেই বিশেষ পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো। ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা, যাতে যাত্রীরা সহজেই নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সাধারণ সময়ের তুলনায় তিনটি করিডরেই অতিরিক্ত ট্রেন চলবে। তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।
ব্লু লাইনে সবচেয়ে বেশি ট্রেন
দক্ষিণেশ্বর থেকে শহিদ খুদিরাম পর্যন্ত ব্লু লাইনে মোট ২১৪টি পরিষেবা চলবে, যেখানে সাধারণত রবিবার চলে ১৫২টি ট্রেন। ভোর ৪টা থেকে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া ও মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে ট্রেন ছাড়বে। সকাল ৮টা পর্যন্ত ১৪ থেকে ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো।
গ্রিন লাইনে বাড়ছে পরিষেবা
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে মোট ১৭৩টি ট্রেন চলবে, যেখানে সাধারণ দিনে থাকে ১০৮টি পরিষেবা। ভোর ৪টা থেকে পরিষেবা শুরু হয়ে সকাল ৯টা পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে।
ইয়েলো লাইনে বিশেষ ব্যবস্থা
নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনে মোট ১১২টি পরিষেবা থাকবে। নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৪:১৮ মিনিটে এবং বিমানবন্দর থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৪:৪০ মিনিটে। সকাল ৯টা পর্যন্ত ১৮ থেকে ২০ মিনিট অন্তর ট্রেন চলবে।
তবে রবিবার পার্পল ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না বলে জানিয়েছে মেট্রো রেল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

