Khabor Ekhon
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন
সিদ্ধার্থ চট্টোপাধ্যায়: আজ থেকে শুরু পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবির। গোটা রাজ্যের সাথে আমতা বিধানসভা কেন্দ্রের গাজিপুর গ্রাম পঞ্চায়েতে সোমবার সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ১৫ থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এলাকার বহু মানুষ উপস্থিত হন।
শিবিরে অন্নপূর্ণা যোজনা , বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যুবশক্তি প্রকল্প এবং শিশু বিকাশ সংক্রান্ত বিভিন্ন পরিষেবার আবেদন গ্রহণ ও সমস্যার সমাধানের ব্যবস্থা করা হয়েছে। সরকারি কর্মীরা আবেদনকারীদের নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
সকাল থেকেই শিবির চত্বরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় বহু উপভোক্তাকে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সংক্রান্ত পরিষেবা নিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপ্তি সহজ করাই এই জনকল্যাণ শিবিরের মূল উদ্দেশ্য। শিবির চলাকালীন যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা।এই সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় প্রদান করার জন্য এলাকার মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আমতা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত কে ধন্যবাদ জানান।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

