Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হাওড়া ডিভিশনে সাত দিনের পাওয়ার ব্লক,বাতিল একাধিক লোকাল ট্রেন — ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা

0 406,734,356

সিদ্ধার্থ চট্টোপাধ্যায় – Indian Railways-এর হাওড়া ডিভিশনে শুরু হতে চলেছে গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো উন্নয়নমূলক কাজ। আর সেই কাজের জেরেই আগামী সাত দিন ব্যাপকভাবে ব্যাহত হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। রেলের তরফে ইতিমধ্যেই জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি। যার ফলে কাটোয়া, ব্যান্ডেল, নৈহাটি ও হাওড়া শাখার বহু ট্রেন বাতিল করা হয়েছে। ফলে সপ্তাহজুড়ে চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে নিত্যযাত্রীদের মধ্যে।

রেল সূত্রে খবর, আগামী ২৬ মে, ২৭ মে, ২৯ মে, ৩০ মে, ৩১ মে এবং ১ ও ২ জুন— এই সাত দিন চলবে পাওয়ার ও ট্রাফিক ব্লকের কাজ। প্রতিদিন বেলা ১১টা ৩৫ মিনিট থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এই মেরামতি ও আধুনিকীকরণের কাজ। এর জেরে একাধিক লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল রাখা হয়েছে।

বিশেষ করে ২ জুন মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত অতিরিক্ত ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই কারণে ওই দিন আরও বেশি সংখ্যক ট্রেন বাতিল থাকার সম্ভাবনা রয়েছে।

রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী, কাটোয়া থেকে ট্রেন নম্বর ৩৭৭৪৮, ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, ৩৭৫৩৬, ৩৭২৪৪ ও ৩৭২৪৮, নৈহাটি থেকে ৩৭৫৩৫ এবং হাওড়া থেকে ৩৭২৩৩ ও ৩৭২৩৭ নম্বর ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি কাটোয়া, ব্যান্ডেল ও নৈহাটি শাখার আরও একাধিক ট্রেন আংশিক বা সম্পূর্ণভাবে বাতিল হতে পারে বলেও জানানো হয়েছে।

এছাড়াও ২৬ মে, ২৭ মে, ২৯ মে, ৩০ মে এবং ১ জুন সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১টা ০৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়বে। ফলে অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং দৈনন্দিন যাত্রীদের বিকল্প পরিবহণের ওপর নির্ভর করতে হতে পারে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও নিরাপদ ও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই কাজ করা হচ্ছে। তবে টানা কয়েকদিন ট্রেন বাতিল ও পরিষেবা ব্যাহত হওয়ায় ইতিমধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে নিত্যযাত্রীদের একাংশের মধ্যে। বিশেষ করে হাওড়া-কাটোয়া ও ব্যান্ডেল শাখার যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper