Khabor Ekhon
২১ জুলাই শহিদ দিবসকে ঘিরে কংগ্রেসের শক্তি প্রদর্শন, শহিদ মিনার চত্বরে শুভঙ্কর সরকারের ডাক”
সিদ্ধার্থ চট্টোপাধ্যায় : ২১ শে জুলাই শহিদ দিবস উপলক্ষে রাজনৈতিক মহলে বাড়ছে উত্তাপ। এবার শহিদ মিনার চত্বরে কংগ্রেসের পক্ষ থেকে বড় কর্মসূচির ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার। দলীয় সূত্রে জানা গিয়েছে, এবারের শহিদ দিবস পালনকে ঘিরে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “গণতন্ত্র রক্ষা, শহিদদের আত্মত্যাগের মর্যাদা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকেই সামনে রেখে ২১ জুলাই পালন করা হবে।” তিনি সকল স্তরের মানুষকে শহিদ মিনার ময়দানে উপস্থিত থাকার আবেদন জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিতে চাইছে কংগ্রেস। ইতিমধ্যেই বিভিন্ন জেলা কমিটির তরফে প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর।
২১ জুলাইয়ের এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার, ২১শে জুলাই শহিদ মিনার ময়দানে কংগ্রেসের এই ডাক কতটা জনসমর্থন আদায় করতে পারে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

