Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

অসহায় আত্মসমর্পণ দিয়ে আইপিএল শুরু করল চেন্নাই সুপার কিংস

0 769,843,773

অসহায় আত্মসমর্পণ দিয়ে আইপিএল শুরু করল চেন্নাই সুপার কিংস। রাজস্থান র‍য়্যালসের কাছে ৮ উইকেটে হারল তারা। গুয়াহাটির বর্ষাপাড়াতে চেন্নাইয়ের ১২৭ রান মাত্র ১২.৫ ওভারে তুলে দিল রাজস্থান। টস হেরে ব্যাট করতে নামে চেন্নাই। কিন্তু একের পর এক ধাক্কা খেয়ে মাত্র ১২৭ রানে থামে তাদের ইনিংস।
ওপেনিংয়ে নামেন সঞ্জু স্যামসন ও রুতুরাজ গায়কোয়াড জুটি। তবে শুরুটা একেবারে জঘন্য করে চেন্নাই। দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারান সঞ্জু (৬)। চালিয়ে খেলতে গিয়ে নান্দ্রে বার্গারের বলে বোল্ড হন তিনি। পরের ওভারে শেষ বলে ফের ধাক্কা খায় দক্ষিণী ফ্র্যাঞ্চাজি। মাত্র ৬ রান করে জোফ্রা আর্চারের বলে বোল্ড হন অধিনায়ক রুতুরাজ।
পাওয়ার প্লে চলাকালীন তৃতীয় উইকেট হারায় তারা। আয়ুশ মাত্রে রানের খাতা খুলতে ব্যৰ্থ হন। চতুর্থ ওভারে বার্গারের প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দু’ওভার পর সন্দীপ শর্মার বলে খারাপ শট খেলে আউট হয়ে যান ম্যাথু শর্ট (২)। এরপর ক্রিজে দাঁড়ানোর চেষ্টা করে দু’টি চার ও একটি ছক্কা হাঁকান ইমপ্যাক্ট সাবে নামা সরফরাজ খান। তারপর রবীন্দ্র জাদেজার শিকার হন তিনি। করেন মাত্র ১৭ রান।
শিবম দুবেকে (৬) আউট করে জাদেজা নিজের দ্বিতীয় উইকেট নেন। কার্তিক শর্মাও খুব বেশিক্ষণ খেলতে পারেননি। ১৮ রান করে ব্রিজেশ শর্মা বলে উইকেট হারান। এরপর অষ্টম উইকেট হারায় চেন্নাই। আর্চারের বলে আউট হন নূর আহমেদ (১)। ৫ রানে ম্যাট হেনরিকে ফেরান রবি বিষ্ণোই। এছাড়া জেমি ওভারটন (৩৬ বলে ৪৩) ভালো রান করেন। ১৯.৪ ওভারে গুটিয়ে যায় চেন্নাই।
বল হাতে দু’টি করে উইকেট নেন আর্চার, জাদেজা ও বার্গার। একটি করে ব্রিজেশ, সন্দীপ ও বিষ্ণোই। চোটের কারণে এদিনের ম্যাচে ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। তবে শুরু থেকেই চর্চায় ছিলেন সঞ্জু ও জাদেজা। দু’জনেই এক দশকের বেশি সময় রাজস্থান আর চেন্নাইয়ের হয়ে খেলেছেন। শুধু খেলেননি, অধিনায়কত্বও করেছেন।
রাজস্থানের ব্যাটিংয়ে শুরুতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খেলেন বৈভব সূর্যবংশী (১৭ বলে ৫২)। বাকি কাজটি সারেন যশস্বী জয়সওয়াল (৩৬ বলে অপরাজিত ৩৮)।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper