Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নিহত সুখোই যুদ্ধবিমানের দুই বায়ুসেনা আধিকারিক

0 4,504,400

প্রশিক্ষণ চলাকালীন আচমকাই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার সুখোই ৩০ বিমান। বৃহস্পতিবার রাতে অসমের জোড়হাট থেকে বিমানটিকে ট্র্যাক করা যায়নি। অতঃপর শুক্রবার সকালে বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়, নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। সেই বিমানে থাকা স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুর্গকর নামে দু’জন বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়েছে।

বায়ুসেনার তরফ থেকে জানানো হয়, অসমের জোড়হাট এয়ারবেস থেকে ছাড়া হয় সুখোই ৩০ এমকেবি বিমানটি। এরপর সন্ধে ৭টা নাগাদ অসমের পাহাড়ের কাছে নিখোঁজ হয়ে যায় বিমানটি। শেষবার ৭টা ৪২ নাগাদ যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করা হলেও কোনও ট্র্যাক করা যায়নি। বায়ুসেনার পক্ষ থেকে দাবি করা হয়, শেষবার যোগাযোগের সময় যুদ্ধবিমানটির অবস্থান ছিল অরুণাচল প্রদেশের সীমানাবর্তী এলাকায়। পরবর্তীতে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, প্রশিক্ষণ চলাকালীন জোড়হাট থেকে প্রায় ৬০ কিমি দূরে অসমের কার্বি আংলং জেলায় ভেঙে পড়েছে যুদ্ধবিমানটি। খবর পাওয়ার পরই জোরকদমে শুরু হয় তল্লাশি অভিযান। ওই বিমানে থাকা দু’জন পাইলটের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।

ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুর্গকরের মৃত্যু হয়েছে। শহিদ বায়ুসেনাদের উদ্দেশ্যে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে মহারাষ্ট্রের নাসিক জেলাতেও একটি সুখোই সু-৩০ এমকেআই একইভাবে বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। তবে সেবছর প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ে। কপালজোরে রক্ষা পান পাইলট ও কো-পাইলট দু’জনেই। এইবার সেই সুযোগ পেলেন না বায়ুসেনার দুই পাইলট।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper