Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিজেপি ও কমিশনের চক্রান্তে নাম বাদের ক্রোনোলজি বুঝুন

0 282,156

বিজেপি লেখে চিত্রনাট্য, কমিশন বলে ‘অ্যাকশন’/ভোটার কাটার ক্রোনোলজিতে কলঙ্কিত ইলেকশন! বিজেপি-কমিশনের যৌথ চক্রান্তে যেভাবে বাংলার মানুষের বৈধ ভোটাধিকার কাটা হচ্ছে, বিজেপি নেতাদের ‘ভবিষ্যদ্বাণী’ তুলে ধরে সেই ক্রোনোলজি বুঝিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতাদের বেঁধে দেওয়া ‘টার্গেট’ এবং সেই লক্ষ্যভেদে কমিশনের গোপন ষড়যন্ত্রের পর্দাফাঁস করে অশুভ আঁতাতের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুরুর আগেই বিজেপির নেতারা টার্গেট বেঁধে দিয়েছিলেন, ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম কাটা যাবে! এদিন সাংবাদিক বৈঠকে গদ্দার অধিকারী থেকে সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরদের সেই বয়ানের ভিডিও দেখিয়ে অভিষেক বলেন, বিরোধী দলনেতা বলেছিলেন এসআইআরে ১ কোটি ২৫ লক্ষ নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলেছিলেন, ১ কোটি ২০ লক্ষ বাদ যাবে। এবার ক্রোনোলজি বুঝুন। প্রথমে খসড়া তালিকায় ৫৮ লক্ষ বাদ দেওয়া হল। আর গতকালকে চূড়ান্ত তালিকায় বলা হয়েছে, ফর্ম সেভেনের মাধ্যমে প্রায় ৬ লক্ষ বাদ দেওয়া হল। অর্থাৎ সবমিলিয়ে ৬৪ লক্ষ নাম বাদ। আর এখনও বিচারাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। দুইয়ে মিলে ১ কোটি ২৪ লক্ষ! অর্থাৎ বিজেপির স্ক্রিপ্টে কমিশনের বাস্তবায়ন! একইসঙ্গে ফর্ম-৬ ও ফর্ম-৭ এর মাধ্যমে প্রায় ৯ লক্ষ ভোটের কারচুপি তুলে ধরে অভিষেক বলেন, ফর্ম-৭ জমা দেওয়ার শেষদিনে কমিশন জানিয়েছিল, ৪১ হাজার ৯৬১টি ফর্ম-৭ জমা পড়েছে। এখন বলছে, ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গিয়েছে ফর্ম-৭ এর মাধ্যমে। নতুন ৫ লক্ষ কোত্থেকে এল? ১৯ তারিখের নোটিফিকেশনে সিইও-র তরফে বলা হল, ফর্ম-৬ এর মাধ্যমে নতুন ভোটার সংযুক্তিকরণ হয়েছে ৬ লক্ষ ৩৩ হাজার ৭৬২। আর এখন বলছে, নতুন ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ৩৩। তাহলে ৪ লক্ষ কোথায় গেল? ফর্ম-৭ এর মাধ্যমে ৫ লক্ষ নাম বাদ। আর ফর্ম-৬ এর মাধ্যমে ৪ লক্ষ নতুন ভোটারের নাম বাদ। সবমিলিয়ে ৯ লক্ষ ভোটের কারচুপি!

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper