Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের অভাব! সমস্যা সমাধানে ব্লক স্বাস্থ্যকেন্দ্র আধিকারিক

0 1,983,240

হাসপাতালে নেই চিকিৎসক! ফলত, চিকিৎসা করাতে গিয়েও বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যেতে হয় রোগীদের! গুরুত্বপূর্ণ ওই স্বাস্থ্যকেন্দ্রের ওপর চিকিৎসার ভরসা করে হতাশ হতে হচ্ছে এলাকাবাসীদের। ঘটনাটি পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। ওই স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে একজন চিকিৎসক কর্মরত রয়েছেন। পাশাপাশি অন্য একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার ভারও তাঁর কাঁধে রয়েছে। তাই একই সঙ্গে দুটি জায়গায় দায়িত্ব পালন করায় রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে বলে খবর। ফলত বেশিরভাগ দিনে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ভরসা করতে হচ্ছে ফার্মাসিস্টের উপর। তবে এই সংকটময় পরিস্থিতি মোকাবিলার উদ্যোগ নিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিংশুক কর্মকার।

ওই স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের দাবি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া রীতিমতো কষ্টসাধ্য। অত্যন্ত জরুরি পরিস্থিতিতে কোনও কোনও সময় রোগীদের চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হয়। নয়তো দূরের কোনও হাসপাতালের পথে রওনা হতে হয়। ব্লক স্তরের মতো গুরুত্বপূর্ণ এবং বড় হাসপাতালের চিকিৎসক সংকট রীতিমতো উদ্বেগজনক বিষয়। এতে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। পাশাপশি তাঁরা যথাযথ চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগও পাচ্ছেন না। যে কারণে রোগীরা রীতিমতো ক্ষুব্ধ এবং চিন্তিত। তবে এই বেহাল পরিস্থিতিটি উচ্চপদস্থ কর্তৃপক্ষের নজরে পৌঁছে দিয়েছেন ডাঃ কিংশুক কর্মকার। খুব তাড়াতাড়ি ওই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ করা হবে বলেও আশাবাদী তিনি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper