Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ইনদওরে এমবিএ পড়ুয়ার রহস্যমৃত্যু প্রেমিকের ঘর থেকে উদ্ধার নগ্ন দেহ, কলেজের গ্রুপে ছড়ানো হল অশ্লীল ভিডিও!

0 254,365

রাকেশ সিং (ইনদওর): শিক্ষানগরী ইনদওরে এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সহপাঠী তথা প্রেমিকের বন্ধ ঘর থেকে উদ্ধার করা হল এক এমবিএ ছাত্রীর নগ্ন দেহ। শুধু তাই নয়, মৃত্যুর আগে বা পরে তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি কুরুচিকর ভিডিও তাঁরই মোবাইল থেকে কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার এই মর্মান্তিক দেহ উদ্ধারের পর থেকেই পলাতক অভিযুক্ত প্রেমিক পীযূষ ধনোটিয়া। গলায় দড়ির দাগ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
জন্মদিনের পার্টির নাম করে উধাও
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী মধ্যপ্রদেশের মন্দসৌরের বাসিন্দা। এক মুদি ব্যবসায়ীর কন্যা ওই তরুণী ইনদওরে এমবিএ পড়তে এসেছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরোন তিনি। রাত ১১টার মধ্যে ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। দীর্ঘক্ষণ খোঁজ না মেলায় তরুণীর পরিবার পুলিশের দ্বারস্থ হয়।

নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই তরুণীর মোবাইল থেকে কলেজের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি অশ্লীল ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটিতে তরুণীর মুখ স্পষ্ট থাকলেও, তাঁর সঙ্গে থাকা পুরুষ সঙ্গীটির মুখ কৌশলে অস্পষ্ট করে রাখা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই কলেজ কর্তৃপক্ষ দ্রুত তা মুছে দেয় এবং পরিবারকে খবর দেয়। পরিবারের অভিযোগ, ওই পুরুষ সঙ্গীটি আদতে তরুণীর সহপাঠী পীযূষ ধনোটিয়া।
বন্ধ ঘর উৎকট গন্ধ
পুলিশ তদন্তে নেমে ইনদওরের ওই এলাকায় পীযূষের ভাড়া বাড়িতে পৌঁছালে বাইরে থেকে তালা ঝুলতে দেখে। শুক্রবার প্রতিবেশীরা ওই ঘর থেকে উৎকট পচা গন্ধ পেয়ে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখে, মেঝের ওপর নগ্ন অবস্থায় পড়ে রয়েছে তরুণীর নিথর দেহ। দেহের পচন শুরু হওয়ায় চেহারা চেনা অসম্ভব হয়ে পড়লেও, পায়ের মোজা দেখে তাঁর বাবা নিজের সন্তানকে শনাক্ত করেন।

ইনদওর পুলিশের প্রাথমিক ধারণা, পীযূষ সুকৌশলে তরুণীকে নিজের ঘরে ডেকে এনে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে এবং অপরাধ ধামাচাপা দিতেই মোবাইল থেকে ওই ভিডিয়ো ছড়ায়। পুলিশ আরও খতিয়ে দেখছে যে, খুনের নেপথ্যে কি কোনও ব্ল্যাকমেলের ছক ছিল, নাকি সম্পর্কের টানাপোড়েন? অভিযুক্ত পীযূষের সন্ধানে রাজস্থান ও মধ্যপ্রদেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষজ্ঞদের মত, সাইবার যুগে তরুণ প্রজন্মের মধ্যে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ এবং তা দিয়ে ব্ল্যাকমেল করার প্রবণতা যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, এই ঘটনা তারই এক নৃশংস প্রমাণ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper