Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

উবর শাটল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে বাস মালিক, ড্রাইভার ও সহযোগীরা

0 789,342,256

কলকাতার রাজপথে শাটল বাসের চাকা আচমকা থমকে যাওয়ায় শহরের পরিবহণ মানচিত্রে এক চরম বিপর্যয় নেমে এল। হাজার হাজার নিত্যযাত্রী থেকে শুরু করে বাস মালিক ও চালকদের ভবিষ্যৎকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এই সিদ্ধান্ত। কারণ ২ এপ্রিল ২০২৬ থেকে জনপ্রিয় অ্যাপ-ভিত্তিক পরিষেবা উবর শাটল তাদের সমস্ত কার্যক্রম পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে সেক্টর ফাইভ এবং নিউ টাউনের মতো বাণিজ্যিক কেন্দ্রগুলিতে যাতায়াতকারী অফিসগামীদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে। ১ এপ্রিল রাত থেকেই যখন গ্রাহকদের ফোনে ইমেল ও অ্যাপ নোটিফিকেশন আসতে শুরু করে তখন থেকেই ক্ষোভ ও আশঙ্কার পারদ চড়তে থাকে। ২০২৪ সালের মার্চ মাসে যখন এই পরিষেবা ধুমধাম করে চালু হয়েছিল তখন মনে করা হয়েছিল যে কলকাতার লজঝড়ে সরকারি বাস আর ট্যাক্সির দৌরাত্ম্য থেকে মুক্তি মিলবে। মধ্যবিত্তের নাগালে এসি বাসের এই সাশ্রয়ী ও আরামদায়ক সফর খুব দ্রুত শহরবাসীর মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল কিন্তু মাত্র দুই বছরের মাথায় প্রায় ৩০ হাজার নিয়মিত যাত্রীকে মাঝপথে নামিয়ে দিয়ে কেন এই সংস্থা পাততাড়ি গুটিয়ে নিল তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে পর্যাপ্ত মুনাফা না হওয়া বা অভ্যন্তরীণ ব্যবসায়িক কৌশলে পরিবর্তনের কারণেই এই চরম পথ বেছে নিয়েছে সংস্থাটি তবে সবচেয়ে করুণ পরিস্থিতি দাঁড়িয়েছে সেই ৬০০ বাস মালিকের যাঁরা মোটা টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে এবং ইএমআই-এর বোঝা মাথায় নিয়ে এই পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছিলেন এখন শাটল বন্ধ হয়ে যাওয়ায় ওই বাসগুলো অলস পড়ে থাকবে এবং ঋণের টাকা শোধ করার চিন্তায় তাঁদের ঘুম উড়েছে। অন্যদিকে শত শত চালক ও খালাসি যাঁরা এই পরিষেবার মাধ্যমে দু’মুঠো অন্নের সংস্থান করতেন তাঁদের রুজি-রুটির টান পড়েছে কারণ এই মুহূর্তে বিকল্প কোনও কাজের সুযোগ তাঁদের সামনে নেই। মজার বিষয় হল যখন ২০২২-২৩ সালে এই শাটল যখন প্রথম আসার তোড়জোড় শুরু হয় তখন অনলাইন অ্যাপ ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়রা সতর্ক করেছিলেন যে এর ফলে সাধারণ ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকরা ক্ষতিগ্রস্ত হবেন। বাস্তবেও অনেক চালক তখন পেশা বদলাতে বাধ্য হয়েছিলেন আর আজ যখন সেই শাটলই বন্ধ হয়ে গেল তখন গোটা পরিবহণ ব্যবস্থায় এক বিশাল শূন্যতা তৈরি হল যা পূরণ করার মতো কোনও পরিকাঠামো এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে নেই। যদিও শোনা যাচ্ছে সিটিফ্লো (CityFlo)-র মতো কিছু নতুন প্রতিযোগী বাজারে আসার চেষ্টা করছে কিন্তু শহরজুড়ে উবর যে বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিল তা রাতারাতি প্রতিস্থাপন করা অসম্ভব এবং উবর কর্তৃপক্ষ তাঁদের গ্রাহকদের অবশিষ্ট সাবস্ক্রিপশন ব্যালেন্স ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও যাতায়াতের ভোগান্তি ও অতিরিক্ত খরচের ধাক্কা সামলাতে হিমশিম খেতে হবে আপামর কলকাতাবাসীকে। কারণ সরকারি বাস বা মেট্রোয় যে পরিমাণ ভিড় হয় তাতে অভ্যস্ত নয় এই আধুনিক অফিসযাত্রীরা ফলে আগামীকাল সকাল থেকে কলকাতার ট্রাফিক ও বিকল্প পরিবহণ মাধ্যমগুলোর ওপর যে বাড়তি চাপ পড়বে তা শহরের যানজট ও যাত্রী ভোগান্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper