Khabor Ekhon
২০২৭ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে কামব্যাকের আশায় শামি
আজ ঘরের মাঠে দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ সুপার জায়েন্ট। তার আগেই নিজেকে নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স। বোলিংয়ে গড়েছেন ঐতিহাসিক নজিরও। তবুও সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়নি শামির। এবারের আইপিএলে ঘরের ছেলে ঘরে ফিরেছে৷ লক্ষনউয়ের হয়ে মাঠে নামছেন ভারতীয় ফাস্ট বোলার। দেশের জার্সিতে খেলতে না পাওয়ার আক্ষেপ রয়েছে। টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও ২০২৭-এর বিশ্বকাপ দলে জায়গা করতে পারবে কি শামি? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন নিজেই।
সম্প্রতি শামি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্যক্তিগত পারফরম্যান্সে কখনই খামতি রাখেননি তিনি৷ ২০২২৩-এর বিশ্বকাপে শুরু থেকেই প্রতিপক্ষের ঘাম ছুটিয়েছেন। ইঞ্জুরির দীর্ঘ সময় পরে কামব্যাকটা ঠিক স্ফুলিঙ্গের মতো কাজ করেছিল। এখনও মনের মধ্যে সেই স্ফুলিঙ্গ রয়েছে। সেটাকে কাজে লাগিয়েই ২০২৬-এর আইপিএলে নতুন দল লখনউয়ের হয়ে সবটা উজার করে দিতে চান তিনি। তবে কী ২৭-এর বিশ্বকাপে দেখা যাবে শামিকে? এই বিষয়ে শামির অবশ্য বক্তব্য, ‘সবটা নিজের হাতে নেই। তাই যেটা নিজের হাতে নেই সেটা নিয়ে ভাবতে চাই না।’ ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পরেও কেন বার বার ফিটনেসের কারণে বাদ পড়তে হল? সেটা নিয়েও বিশেষ কিছু বলতে রাজি নন তিনি। তবে এখনই দলের সুযোগ না পাওয়ার জন্য আশাহত হচ্ছেন না শামি। বরং এবারের আইপিএলেও নতুন রেকর্ড গড়তে বেশী আগ্রহী শামি।
গতবছর চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ বার দেশের হয়ে জার্সিতে খেলেছিলেন শামি। এরপর থেকে না সাদা বল, না তো লাল বল, কোনও ক্ষেত্রেই ভারতীয় তারকার উপর ভরসা রাখতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে বড়ো কথা, ২০২৩-এর বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন শামি। বাংলার জার্সি গায়ে যে ম্যাচেই নেমেছেন কম বেশি উইকেট তুলেছেন তিনি। কিন্তু তাও জাতীয় দলে জায়গা হয়নি এই খেলোয়াড়ের। ভারতীয় দল থেকে বিচ্ছিন্ন অন্যান্য অভিজ্ঞ প্লেয়ারের তুলনায় অনেক বেশি ছন্দে রয়েছেন তিনি।
নিজের কামব্যাকের বিষয়ে একটু আশাবাদী শামি নিজেও। আগামী দু’বছরে একদিনের বিশ্বকাপ, ক্রিকেট অলিম্পিক এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে মোট তিন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থাকায় এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে কিছু অভিজ্ঞ বোলারদের ভারতীয় দলে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাদের সঙ্গে শামির নাম যুক্ত হতে পারে। তবে ভারতীয় ক্রিকেটে তিন ফর্ম্যাটের দল বদলেছে। সেক্ষেত্রে পারফরম্যান্সের ধারাবাহিকতার নিরিখে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন শামি। আর সেটাই আশা রাখছেন তাঁর ফ্যানরাও।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

