Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দর্শকশূন্য স্টেডিয়ামে হবে পিএসএল

0 7,983,280

 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব এবার এসে পড়ল ক্রিকেট মাঠে। জ্বালানি সংকটের কারণে এবার পাকিস্তান সুপার লিগ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। এমনই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, ছয়টি ভেন্যুর পরিবর্তে পুরো টুর্নামেন্ট হবে মাত্র দু’টি শহরে। পূর্ব নির্ধারিত অনুযায়ী লাহোরে হতে চলা উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি টেলিকম এশিয়া ডট নেট-কে জানিয়েছেন, টুর্নামেন্টের সব ম্যাচ করাচি ও লাহোরে অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের শেষ ভাগে গ্যালারিতে দর্শক ফেরার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। সেটি অবশ্য পুরোপুরি নির্ভর করছে ইরানের বর্তমান পরিস্থিতির ওপর। নকভি বলেন, ‘হয়তো ১০ দিন বা ১৫ দিনের মধ্যে এই সংকটের সমাধান হবে। তখন আমরা পরিস্থিতি বিবেচনা করব।’ প্রসঙ্গত, পিসিবি প্রধানের পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও নকভি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে বিশ্বজুড়ে যে তেলের সংকট তৈরি হয়েছে, তাতে বড়ো ধাক্কা খেয়েছে পাকিস্তান। বিশেষ করে হরমুজ প্রণালিতে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশটিতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে নকভি বলেন, ‘জ্বালানি–সংকটের কারণে প্রধানমন্ত্রী পুরো দেশের মানুষকে চলাফেরা সীমিত করার অনুরোধ জানিয়েছেন। আমরা স্কুল বন্ধ রেখেছি, অফিসও ঘর থেকে করার কথা বলেছি। ইদের ছুটিও বাড়িয়েছি। আমরা জানি না এই যুদ্ধ কত দিন চলবে।’
গ্যালারি কেন খালি থাকবে, তার ব্যাখ্যায় পিসিবির প্রধান বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর আমরা সূচি অনুযায়ী পিএসএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যেখানে দেশের মানুষকে চলাফেরা সীমিত করতে বলা হচ্ছে, সেখানে প্রতিদিন ৩০ হাজার মানুষকে মাঠে আসার আমন্ত্রণ জানানো স্ববিরোধী। যতক্ষণ এই সংকট চলছে, আমরা দর্শক ছাড়াই খেলা চালাব। সিদ্ধান্তটি কঠিন ছিল, কিন্তু এর বিকল্প ছিল না।’
পিএসএলের নতুন সূচি অনুযায়ী, পেশোয়ার, মুলতান, রাওয়ালপিণ্ডি ও ফয়সালাবাদে টুর্নামেন্টের ম্যাচগুলি বাতিল করা হয়েছে। বিশেষ করে পেশোয়ারে প্রথমবার পিএসএল আয়োজনের পরিকল্পনা থাকলেও তা আর হচ্ছে না। এদিকে, দর্শক না থাকায় ফ্র্যাঞ্চাইজিগুলির বড়ো অঙ্কের আর্থিক ক্ষতি হবে। নকভি অবশ্য আশ্বস্ত করেছেন, পিসিবি এই ক্ষতির ভার নেবে এবং যারা আগে টিকিট কিনেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে।
অধিকাংশ বিদেশি ক্রিকেটার ইতিমধ্যেই দলে যোগ দিতে শুরু করেছেন। তবে আইপিএলকে অগ্রাধিকার দিয়ে পিএসএল থেকে সরে দাঁড়ানো খেলোয়াড়দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন নকভি। যার মধ্যে রয়েছেন কেকেআরের ব্লেজিং মুজারাবানি এবং রাজস্থানের দাসুন শনাকাও। আগামী ২৬ মার্চ পর্দা উঠবে পিএসএলের। ৩ মে টুর্নামেন্টের ফাইনাল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper