Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“তোলা তুলতে পারিনি… পারব না।” – মঞ্জু বসু

0 908,909,626

নোয়াপাড়ার তিনবারের প্রাক্তন তৃণমূল বিধায়িকা মঞ্জু বসু আজ বিস্ফোরক ঘোষণা করলেন—তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন এবং রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকায় নোয়াপাড়া আসনে তাঁর নাম না থাকায় গভীর অভিমান ও অপমানবোধ থেকে এই সিদ্ধান্ত। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন,
“তোলা তুলতে পারিনি… পারব না।”
মঞ্জু বসু আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজনীতিতে এসেছিলেন তিনি। দীর্ঘ ২৫ বছরের লড়াই, তিনবার বিধায়ক হওয়া সত্ত্বেও দলে যথাযথ সম্মান মেলেনি। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তাঁকে নামিয়ে দেওয়ার ঘটনাও তাঁর কাছে অপমানজনক ছিল। স্বামীর নাম ব্যবহার করে ভোটে জিতলেও দলে ন্যূনতম মর্যাদা দেওয়া হয়নি বলে তিনি আক্ষেপ করেন।
তৃণমূল এই আসনে নতুন মুখ তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী করেছে। মঞ্জুর এই দলত্যাগ ও রাজনীতি ছাড়ার ঘোষণা ভোটের মুখে শাসকদলে নতুন অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper