Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি নিয়ে বাসন্তী থেকে ব্রিগেডের পথে বিজেপি কর্মীরা, লক্ষ্য মোদীর সভা

0 56,984,475

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে বাংলায়। আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেল। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন সংলগ্ন বাসন্তী ও গোসাবা বিধানসভা এলাকা থেকে আসা কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
দীর্ঘ পথ অতিক্রম করে ব্রিগেডের সভায় পৌঁছানোর জন্য বিজেপি কর্মীরা নিজেদের সাথেই দুপুরের খাবারের ব্যবস্থা করে নিয়েছেন। বাসন্তী থেকে আসা কর্মীদের দেখা গেল বাসে করে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি নিয়ে যেতে। কর্মীদের বক্তব্য, দীর্ঘ যাত্রায় যাতে খাবারের কোনও সমস্যা না হয় এবং চনমনে মেজাজে সভায় যোগ দেওয়া যায়, তাই এই বিশেষ আয়োজন।
বাসন্তী ২ নম্বর মন্ডলের বিজেপি কর্মীদের দাবি, বর্তমান তৃণমূল সরকারের ‘দুর্নীতি’ সাধারণ মানুষ আর মেনে নেবে না। একজন কর্মী জানান, ২০২৬ সালে তাঁরা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চান না। তাঁদের কথায়, তৃণমূল ভয় পাচ্ছে বলেই বিজেপি কর্মীরা আজ দলে দলে ব্রিগেডের দিকে অগ্রসর হচ্ছেন।
সভায় যোগ দিতে আসা সমর্থকদের মুখে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়ধ্বনি। তাঁরা স্পষ্ট জানিয়েছেন যে, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছত্রছায়ায় থাকতে চান এবং তাঁর নেতৃত্বেই বাংলার পরিবর্তন সম্ভব বলে বিশ্বাস করেন।
সুন্দরবনের প্রান্তিক এলাকা থেকে আসা এই বিশাল কর্মী বাহিনী আজ ব্রিগেডের সমাবেশকে সফল করতে বদ্ধপরিকর।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper