Khabor Ekhon
পথ দুর্ঘটনায় মৃত ৪ ও আহত ৩ চা-বাগানের শ্রমিক! তদন্ত করছে পুলিশ

শনিবার সকালে কাজে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি গাড়ি পিষে দিল চা বাগানের শ্রমিকদের। দুর্ঘটনায় মারা গেলেন চারজন। গুরুতর আহত আরও ৩ জন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়েতে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আলিপুরদুয়ারের ওই এলাকাতেই থাকেন তাঁরা। কর্ম সত্রে প্রত্যেকেই চা-বাগানের শ্রমিক। আগে তাঁরা ভার্নাবাড়ি চা-বাগানে কাজ করতেন। কোনও কারণবশত ওই চা-বাগান বন্ধ হয়ে যায়। তখনই তারা পাশেরই বিচ চা-বাগানের কাজ পেয়েছিলেন।
প্রতিদিন সকালে সকলে মিলে সাইকেল করে কাজে যান। শনিবারও সকালে সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন তাঁরা। তখনই একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতিতে ছুটছিল একটি গাড়ি। তখনই তাঁদের সাইকেলের পিছনে সজোরে গাড়িটি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই রাস্তায় ছিটকে পড়েন শ্রমিকরা। সেসময় গাড়িটি তাঁদের পিষে দিয়ে যায়।
ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে লতাবাড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার খবর পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করে। তবে এটি নিছকই দুর্ঘটনা না নেপথ্যে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

