Khabor Ekhon
ডাউন শান্তিপুর লোকালের ধাক্কায় মৃত্যু এক মহিলার

চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার, এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ন’টা নাগাদ। জানা গেছে মৃত মহিলা স্থানীয় বাসিন্দা। লাইন পারাপারের সময় বরানগর সিসিআর ব্রিজের কাছে ডাউন শান্তিপুর লোকালের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মালগাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের বড় সাঁকো এলাকায়। সেই ঘটনাকে ঘিরে সাবওয়ের দাবিতে সরব হন গ্রামবাসীরা।
রেল পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদহ মেডিক্যাল কলেজে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। সাবওয়ে না থাকায় রেল লাইন দিয়ে যাতায়াত করতে হত গ্রামবাসীদের। তাতে প্রায়ই ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে, দাবি গ্রামবাসীদের।
অপরদিকে, সপ্তাহখানেক আগে উত্তরপাড়া স্টেশনে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল শিক্ষিকার। মৃতের নাম সরবজিৎ কৌর (৩২)। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। তারাই দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

