Khabor Ekhon
হাসপাতালে ছাদ থেকে ঝাঁপ স্বয়ং রোগীর!

হাসপাতালের ছাদ থেকে হঠাৎই নিচে ঝাঁপ মারলেন এক রোগী! সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে। যদিও স্থানীয়দের তৎপরতায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। গুরুতর আহত অবস্থায় বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। তবে এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে রীতিমতো প্রশ্ন উঠছে।
জানা গিয়েছে, দিন কয়েক আগে শারীরিক অসুস্থতা দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর পঞ্চাশের ওই ব্যক্তি। সোমবার নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে সটান ছাদে উঠে পড়েন তিনি। এরপরই ছাদ থেকে নিচের দিকে ঝাঁপ দিলে প্রথমে তারের মধ্যে শরীর জড়িয়ে যায়। পরবর্তী সময়ে সেখান থেকে মাটিতে পড়ে যান। যার জেরে গুরুতর জখম হন তিনি। অপরদিকে, ছাদ থেকে পড়ে যেতে দেখে তড়িঘড়ি করে উপস্থিত হন স্থানীয়রা। তৎপরতার সঙ্গে আহতকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হলে দ্রুত চিকিৎসা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ঘটনার সময় হাসপাতালের কোন নিরাপত্তা রক্ষীকে দেখতে তাঁরা দেখতে পাননি। তবে ঘটনার তদন্তের সুবিধার্থে হাসপাতালের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিই দায়িত্ব সহকারে গোটা ঘটনা তদন্ত করবে বলে খবর। ঘটনায় রীতিমতো আতঙ্কিত রোগীর পরিবারের সদস্যরা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

