Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

যুবসাথীর জোয়ার, শিলিগুড়িতে একদিনেই রেকর্ড আবেদন

0 32,607

 

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘যুবসাথী’ প্রকল্পকে ঘিরে শিলিগুড়িতে নজিরবিহীন উন্মাদনা তৈরি হয়েছে। গত কয়েক দিনের ভিড়কে ছাপিয়ে শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমা পড়ল রেকর্ড সংখ্যক আবেদনপত্র। দার্জিলিং জেলা টাউন-২ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত এই ক্যাম্পে উপচে পড়া ভিড় প্রমাণ করে দিল যে, রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাছে এই প্রকল্প কতটা ভরসার হয়ে উঠেছে।
গত ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হওয়া এই প্রকল্পে শিলিগুড়িতে আবেদনের গ্রাফ ঊর্ধ্বমুখী। বাঘাযতীন পার্কের ক্যাম্পে গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যেখানে ৫৮০৭টি আবেদন জমা পড়েছিল, সেখানে শুধুমাত্র শুক্র ও শনিবার মিলিয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৩৪-এ। একদিনের হিসেবে যা একটি রেকর্ড।
শিলিগুড়ি জুড়ে মূলত তিনটি প্রধান কেন্দ্রে আবেদনপত্র গ্রহণের কাজ চলছে: বাঘাযতীন পার্ক, আর্য সমিতি প্রাঙ্গণ, শক্তিগড় প্রাঙ্গণ।
আবেদন প্রক্রিয়াকে সাধারণের কাছে সহজলভ্য করতে অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিই চালু রাখা হয়েছে। নথিপত্র যাচাইয়ের কাজে ক্যাম্পগুলিতে মোতায়েন রয়েছেন দার্জিলিং জেলা যুব তৃণমূলের সদস্যরা, যাতে আবেদনকারীদের কোনো সমস্যায় পড়তে না হয়।
লাইনে দাঁড়িয়ে থাকা যুবক-যুবতীদের চোখেমুখে ছিল নতুন আশার আলো। অনেক আবেদনকারী জানান, অর্থাভাবে কেউ কম্পিউটার কোর্সে ভর্তি হতে পারছিলেন না, আবার কেউ ডব্লিউবিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার বই কিনতে পারছিলেন না। তাঁদের কথায়, “এই মাসিক ১৫০০ টাকা আমাদের পড়াশোনা ও দক্ষতা বৃদ্ধির লড়াইয়ে বড় সহায়ক হবে।”
“বাংলার মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প এনেছেন। যুবসাথী প্রকল্প তার মধ্যে অন্যতম সেরা উদ্যোগ। বাঘাযতীন পার্কে দু’দিনে যে পরিমাণ আবেদন জমা পড়েছে, তা বিরোধীদের কুৎসার যোগ্য জবাব। আগামী নির্বাচনে এই নবীন ভোটাররাই তৃণমূলকে বিপুল জয় এনে দেবেন।”
রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যুবসমাজকে কাছে টানতে ‘যুবসাথী’ প্রকল্পের এই সাফল্য তৃণমূলের জন্য বড় হাতিয়ার হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে যেখানে বিজেপির ভালো প্রভাব রয়েছে, সেখানে এই প্রকল্পের মাধ্যমে তরুণ প্রজন্মের ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে চাইছে শাসক দল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper