Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শীতের ব্যাটিংয়ে বিঘ্ন! ফের ঢুকছে পশ্চিমি ঝঞ্ঝা

0 9,001

শুরু হয় গিয়েছে প্রেমের সপ্তাহ। হয়তো এই উপলক্ষেই এবার ব্যাটিং শেষ করবে শীত। উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় পশ্চিমি ঝঞ্ঝার জেরে ক্রমশ বাড়বে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শেষে এই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে। রবিবারে মধ্যে কার্যত উধাও হবে শীত।

হাল ছেড়েও যেন ছাড়ছিল না শীত। মাঝখানে মধ্যে সূর্যকে বুড়ো আঙুল দেখিয়ে একটু ঠান্ডা অনুভব হয়েছিল ঠিকই। তবে সময়ের সঙ্গে সেই ঠান্ডার প্রভাব অনেকটাই দমে গিয়েছে। ভোর আর রাতের দিকে হালকা ঠান্ডা ভাব থাকলেও, সকাল হতেই তা একেবারে উধাও। বাড়ছে তাপমাত্রা।

হাওয়া অফিস জানায়, প্রত্যেকবার যেমন পশ্চিমি ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বেড়েছিল। এবারেও তার অন্যথা হয়নি। ফের উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় অবস্থান করছে পশ্চিমি ঝঞ্চা। এতদিন রাতের তাপমাত্রা কিছুটা কম অনুভব হলেও এবার তা বেশ কিছুটা বেড়েছে। আগামী শুক্রবার থেকে সোমবারের মধ্যেই বঙ্গে ঢুকবে পশ্চিমি ঝঞ্ঝা। তাতেই শীতের আমেজ ক্রমশ কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। আপাতত দক্ষিণবঙ্গের ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। তবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে ভোরের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশা সব থেকে বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।

উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। এই বিষয়টি চলতে থাকবে আগামী তিন থেকে চারদিন। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলায় কুয়াশা একটু ঘন থাকবে আগামী দু-তিনদিন।

দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে কালিম্পং এবং মালদহের তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই কলকাতায় বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই শীতের আমেজ কমবে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৬ থেকে ৮২ শতাংশের মধ্যে।

 

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper