Khabor Ekhon
আদিবাসী তরুণীকে শ্লীলতাহানি মালদহে গ্রেফতার বিজেপি নেতা
‘বেটি বাঁচাও’য়ের আওয়াজ তোলা দলের নেতা গ্রেফতার হল শ্লীলতাহানির অভিযোগে। ন্যক্কারজনক ঘটনা মালদহের। বাঁদনা পরবের মধ্যেই এক আদিবাসী তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযুক্ত বুদ্ধদেব সরকার ওই এলাকার বিজেপি নেতা হিসেবে পরিচিতি, যার স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। জানা গিয়েছে, তরুণীর মা বুদ্ধদেবের মিলে চাল পেষাই করতে যান। পরদিন বিকেলে তরুণীটি সেই চালের গুঁড়ো আনতে গেলে মিলের ভেতরেই তাঁর ওপর চড়াও হয় অভিযুক্ত। তরুণীটি একটি লাঠি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করলে অভিযুক্ত তাঁর জামা ধরে টেনে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার পর নিগৃহীতা বাড়ি ফিরে পরিবারকে সব জানালে গ্রামের মোড়লের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু প্রভাবশালী ওই বিজেপি নেতা আলোচনার ডাক উপেক্ষা করায় বাধ্য হয়েই নির্যাতিতা বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার মা ক্ষোভের সাথে জানান, আমি প্রথমে গ্রামের মোড়লকে জানিয়েছিলাম, কিন্তু কোনও সমাধানে আসেনি। তাই থানায় ডায়েরি করেছি। আমি আর পিছু হটব না, দোষীর শাস্তি চাই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেফতার করেছে বামনগোলা থানার পুলিশ। সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হলে অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

