Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিমানে হাইজ্যাকের হুমকি, পুলিশের জালে যাত্রী

0 54,347

শ্রীতমা ব্যানার্জী : কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমানে হাইজ্যাকের হুমকি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় এক যাত্রীকে আটক করে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার বিমানের শৌচাগার থেকে হাইজ্যাকের হুমকি লেখা একটি চিরকুট উদ্ধারের পর বৃহস্পতিবার এই পদক্ষেপের কথা জানা গিয়েছে।ঘটনাটি ঘটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার এআই ২৭৭২ নম্বরের বিমানটি কলকাতা থেকে মুম্বই যাওয়ার কথা ছিল। বিমানে তখন ১০৫ জন যাত্রী ছিলেন। উড়ানের ঠিক আগে বিমানের শৌচাগারে একটি সন্দেহজনক চিরকুট দেখতে পান বিমানকর্মীরা। সেখানে নির্দিষ্ট সময় উল্লেখ করে বিমান ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়েছিল।চিরকুটটি উদ্ধারের পরই বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিমানটিকে নির্দিষ্ট নিরাপত্তা এলাকায় সরিয়ে নিয়ে তল্লাশি শুরু হয়। ১০৫ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে তাঁদের হাতব্যাগ ও অন্যান্য লাগেজ পরীক্ষা করা হয়। গোটা বিমানে তল্লাশি চালিয়েও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।প্রাথমিক তদন্তের পর হাইজ্যাকের হুমকিকে ভুয়ো বলে জানায় কর্তৃপক্ষ। সমস্ত নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল ৫টা ৩৮ মিনিটে বিমানটি মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় সাত ঘণ্টা দেরিতে বিমানটি ছাড়ে।তবে তদন্ত এখানেই থেমে থাকছে না। কে বা কারা এই হুমকির চিরকুট লিখেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক যাত্রীটির ভূমিকা কী, সেটিও তদন্তের বিষয়। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper