Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

প্রয়াত প্রাক্তন মন্ত্রী, শেষ হল উজ্জ্বল অধ্যায়

0 66,393

শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা উজ্জ্বল বিশ্বাস। তাঁর মৃত্যুর খবর ঘিরে রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজনীতিতে ছিলেন পরিচিত মুখ। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধানসভায় পৌঁছেছিলেন উজ্জ্বল বিশ্বাস। পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতরের পাশাপাশি সংশোধনাগার দফতরের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।তবে সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছিল। নিউমোনিয়া ও মূত্রনালির সংক্রমণের পাশাপাশি সেপটিক শক এবং কিডনির গুরুতর সমস্যা দেখা দেয়। একাধিক অঙ্গের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চলছিল নিয়মিত ডায়ালিসিসও। চিকিৎসকদের বিশেষজ্ঞ দল তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা চালালেও শেষরক্ষা হল না। উজ্জ্বল বিশ্বাসের রাজনৈতিক জীবনও সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক ও প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হন তিনি। এরপর সরকারি ত্রাণসামগ্রী সংক্রান্ত অভিযোগে গ্রেফতারিও হয়েছিল তাঁর। যদিও সেই অভিযোগের বিরোধিতা করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁর প্রয়াণে নদিয়ার রাজনৈতিক মহলে এক পরিচিত মুখের বিদায় ঘটল। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মন্ত্রিত্বের দায়িত্ব এবং কৃষ্ণনগরের রাজনীতিতে তাঁর ভূমিকা তাঁকে রাজ্যের রাজনৈতিক পরিসরে বিশেষ পরিচিতি দিয়েছিল।রাজনীতির ময়দানে বহু উত্থান-পতনের সাক্ষী ছিলেন তিনি। অবশেষে থেমে গেল উজ্জ্বল বিশ্বাসের জীবনযাত্রা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper