Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভক্তির শহর এবার স্বচ্ছতার সেরার মঞ্চে

0 77,334

শ্রীতমা ব্যানার্জী :পরিচ্ছন্নতার লড়াইয়ে জাতীয় স্তরে নজর কাড়ল হুগলির তারকেশ্বর। দেশের স্বচ্ছতা সমীক্ষায় বিশেষ সম্মান অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করল এই ঐতিহাসিক শহর। স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬-এ জাতীয় স্বীকৃতি পেল তারকেশ্বর পুরসভা। ১১ নভেম্বর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।পশ্চিমবঙ্গের ১৩০টি শহরের মধ্যে পরিচ্ছন্নতার নিরিখে সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে তারকেশ্বর। পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সচেতনতা এবং উন্নত পুর পরিষেবার মতো একাধিক মাপকাঠিতে মূল্যায়নের ভিত্তিতে এই সম্মান দেওয়া হয়েছে।তারকেশ্বরের এই সাফল্যের পিছনে রয়েছে পরিকল্পিত পরিচ্ছন্নতা অভিযান এবং সাফাইকর্মীদের নিরলস পরিশ্রম। বিশেষ করে শ্রাবণী মেলার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সামলে শহর ও মন্দির চত্বর পরিষ্কার রাখা ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় শহরকে ১০টি জোনে ভাগ করা হয়েছিল। ১৪ জন সুপারভাইজারের অধীনে ১৮০ জন সাফাইকর্মী দু’টি শিফটে কাজ করেন।মেলা চলাকালীন ৫০০মেট্রিক টনেরও বেশি বর্জ্য সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়। মন্দির চত্বর ও দুধপুকুরের পরিচ্ছন্নতা বজায় রাখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।এই সাফল্যের কৃতিত্ব শুধু প্রশাসনের নয়, শহরের বাসিন্দা, পুরকর্মী এবং সাফাইকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তারকেশ্বরের এই জাতীয় সম্মান আগামী দিনে বাংলার অন্য শহরগুলিকেও পরিচ্ছন্নতা অভিযানে উৎসাহিত করবে বলে আশা।একটি তীর্থশহর শুধু ভক্তির টানেই নয়, পরিচ্ছন্নতার দৃষ্টান্তেও যে দেশের নজর কাড়তে পারে, তারই প্রমাণ দিল তারকেশ্বর।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper