Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

উৎসবের আলোয় মৃত্যুর অন্ধকার, চোরবাগানকাণ্ডে শোকস্তব্ধ দেব

0 8,913

শ্রীতমা ব্যানার্জী : উৎসবের আলোয় যখন আনন্দে মেতে ওঠার কথা ছিল শহর কলকাতার, তখনই চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপের মর্মান্তিক ঘটনা কেড়ে নিল বহু পরিবারের স্বজনকে। শারদোৎসবের সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোক আর হাহাকারে। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন টলিউড অভিনেতা দেব।সমবেদনা জানিয়ে সমাজমাধ্যমে দেব লিখেছেন, চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যে উৎসব লক্ষ লক্ষ মানুষকে আনন্দ, ভক্তি ও উদযাপনের বন্ধনে একত্রিত করে, সেই উৎসব কখনওই কোনও দুর্ঘটনা কিংবা মর্মান্তিক পরিণতির কারণ হওয়া উচিত নয়।এই ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অভিনেতা। মা দুর্গার কাছে তাঁর প্রার্থনা, দেবী যেন তাঁর সমস্ত ভক্তকে রক্ষা করেন এবং প্রিয় কলকাতার উপর আশীর্বাদের হাত রাখেন।দেবের কথায়, বাংলার সবচেয়ে বড় উৎসব যেন চিরকাল আনন্দ, বিশ্বাস ও ঐক্যের প্রতীক হয়ে থাকে। কোনও বিপর্যয় যেন এই উৎসবকে মানুষের কাছে আতঙ্কের স্মৃতি কিংবা দুঃস্বপ্নে পরিণত না করে।কিন্তু চোরবাগানের এই মর্মান্তিক ঘটনা শুধু শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকার নয়। উৎসবের উন্মাদনার মাঝেও মানুষের নিরাপত্তা যে সর্বাগ্রে, সেই প্রশ্নই নতুন করে সামনে এনে দিয়েছে এই বিপর্যয়। যে মণ্ডপে মানুষ এসেছিলেন দেবী দুর্গার দর্শনে, সেখান থেকেই বহু পরিবারকে ফিরতে হয়েছে স্বজন হারানোর অসহনীয় যন্ত্রণা নিয়ে।দেবের প্রার্থনা, আগামী দিনে বাংলার উৎসবের প্রতিটি মুহূর্ত যেন নিরাপদ হয়। আনন্দের উৎসব যেন আর কখনও কোনও পরিবারের কাছে কান্না, শূন্যতা আর আজীবনের ক্ষত হয়ে না থাকে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper