AB Live News
কলকাতায় ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল
সঞ্জয় মিত্র : কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল। প্রথমার্ধেই এস্তেভাও ও পেদ্রোর গোলে এগিয়ে যায় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল করে জয় নিশ্চিত করে ব্রাজিল।শুরুতে ভারতীয় রক্ষণ বেশ সংগঠিত ছিল। একাধিক আক্রমণ সামলে রাখলেও ব্রাজিলের গতি ও পাসিংয়ের সামনে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮তম। সেই বিশাল ব্যবধানেরই প্রতিফলন দেখা গেল যুবভারতীর মাঠে। তবে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা ভারতীয় ফুটবলের জন্য হয়ে রইল স্মরণীয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

