Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জমি-ঋণ জালিয়াতির বড়সড় অভিযোগ, রাসবিহারীতে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা

0 6,509,891

রাজনন্দিনী ঘোষ : জমি এবং ব্যাঙ্ক ঋণকে ঘিরে প্রায় ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই মামলার তদন্তে শুক্রবার সকাল থেকেই কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ে এক নির্মাণ ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সকাল থেকেই তদন্তকারীদের তৎপরতায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এটি কোনও বিচ্ছিন্ন আর্থিক প্রতারণার ঘটনা নয়। এর পিছনে রয়েছে একটি আন্তঃরাজ্য জালিয়াতি-চক্রের যোগ। জমি সংক্রান্ত লেনদেন এবং ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তদন্তের পরিধি বাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা। শুধু কলকাতা নয়, একই সময়ে দেশের আরও তিন শহরেও শুরু হয়েছে ইডির অভিযান। চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদেও শুক্রবার একযোগে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অর্থাৎ, তদন্তকারীদের নজরে থাকা আর্থিক লেনদেনের জাল যে একাধিক রাজ্য ও শহর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, অভিযানের বহরেই তার ইঙ্গিত মিলছে। কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের ওই নির্মাণ ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে নথিপত্র, আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র-সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। একইসঙ্গে অন্য শহরগুলিতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ঠিকানা ও প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হচ্ছে।প্রায় ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ, তার সঙ্গে জমি ও ব্যাঙ্ক ঋণের যোগ এবং দেশের চার শহরে একযোগে অভিযান—সব মিলিয়ে তদন্তে বড়সড় কোনও আর্থিক জালিয়াতির ছবিই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তল্লাশি শেষে কী কী তথ্য বা নথি তদন্তকারীদের হাতে আসে, এখন সেদিকেই নজর।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper