Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নিউ আলিপুরে ফিরহাদ-ঘনিষ্ঠ সংস্থায় হানা, জমির নথি থেকে আর্থিক কাগজ, চলল চুলচেরা তল্লাশি

0 6,894,383

শ্রীতমা ব্যানার্জী : প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এবার কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে যুক্ত সংস্থায় তল্লাশি। বৃহস্পতিবার নিউ আলিপুরে ফিরহাদ-ঘনিষ্ঠ হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড-সহ মোট দুটি সংস্থায় তদন্তকারী আধিকারিকরা অভিযান চালান বলে খবর। সূত্রের খবর, অভিযানের মূল লক্ষ্য ছিল সংস্থাগুলির বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা। বিশেষ করে জমির চরিত্র, জমি সংক্রান্ত কাগজপত্র, প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক নথি পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা সংস্থার একাধিক নথি যাচাই করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। নিউ আলিপুরের অফিসে তদন্তকারী দল পৌঁছতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী ধরনের অভিযোগের ভিত্তিতে এই অভিযান, নথিপত্র পরীক্ষায় কী তথ্য উঠে এসেছে এবং পরবর্তী পদক্ষেপ কী হতে পারে—তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার তরফে এখনও অভিযানের বিস্তারিত কারণ বা তল্লাশিতে কী কী পাওয়া গিয়েছে, সে বিষয়ে প্রকাশ্যে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে সূত্রের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছে।অভিযান নিয়ে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি বলে খবর।এখন তদন্তকারীদের হাতে আসা নথিতে কী তথ্য মেলে, সেই দিকেই নজর। জমি ও আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র ঘিরে তদন্ত কোন দিকে গড়ায়, তা নিয়েই তৈরি হয়েছে নতুন জল্পনা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper