Khabor Ekhon
রাজনৈতিক হিংসার বলি তৃণমূলের অঞ্চল সভাপতি
রাজ্যে ভোট-পরবর্তী অশান্তিতে ফের এক মর্মান্তিক মৃত্যু। কাশীপুরে রাজনৈতিক হিংসার শিকার হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি চিত্তরঞ্জন মণ্ডল। গত ২৩ এপ্রিল পুরুলিয়ায় প্রথম দফার ভোট মিটে যাওয়ার পর ২৪ তারিখ মণিপুর গ্রামে ফলাফল নিয়ে আলোচনার সময় একদল দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁর মাথায় ভারী কাঠ দিয়ে আঘাত করা হয়েছিল।
দীর্ঘ ১৩ দিন দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়ার কাশীপুরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরা এই হামলা চালিয়েছে। তবে স্থানীয় বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি আদতে একটি পারিবারিক বিবাদ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আসানসোলে মৃতদেহের ফরেনসিক ময়নাতদন্ত করা হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

