Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মুম্বইকে হারিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল

0 54,389,797

মুম্বই সিটির এফসির বিপক্ষে নামার ৪৮ ঘণ্টার আগে মরসুম শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন অস্কার ব্রুজো। একইসঙ্গে মিগুয়েল ফিগুয়েরার শাস্তি কমার সুখবর পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে ম্যাচের গুরুত্ব বুঝে ব্রাজিলিয়ান ফুটবলারকে বেঞ্চে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন স্প্যানিস কোচ। সেই মতো ফলাফল পেল তারা। ২-১ গোলে জিতে লিগ শীর্ষে উঠে এল লাল-হলুদ শিবির।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মনো ভাব নিয়ে শুরু করে মুম্বই। আট মিনিটেই গোলের দেখা পায় তারা। বক্সে লং থ্রো করেন আকাশ মিশ্র। সেই বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা। জটলার মাঝে বল পেয়ে জোরালো শটে গোল করেন ব্র্যান্ডন ফ্র্যার্নান্দেজ। কয়েক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল মুম্বই।তবে বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন গিল।

তারপর আক্রমণে উঠেও বক্সের কাছে গিয়ে খেই হারাতে থাকে লাল-হলুদ ফুটবলাররা। বাঁ দিক থেকেবল পেয়ে বক্সে ঢুকে শট নেন এডমুন্ড লালরিন্ডিকা। তবে সেই শট লাগে সাইড নেটে।৩০ মিনিটে মাঝমাঠ থেকে জনি কাউকো লং বল বাড়ান। এগিয়ে আসা গিলের মাথার উপর দিয়ে সেই বল চিপ করার চেষ্টা করেন বিক্রম সিং। তবে ফাঁকা গোলেও বল জড়াতে পারেননি তিনি। এরপর একাধিকবার সুযোগ নষ্ট করে মুম্বই। তেমনি ছন্দে ছিল না ইস্টবেঙ্গল। বিপিন সিং, পিভি বিষ্ণু ও মহম্মদ রশিদরা বিক্ষিপ্ত আক্রমণ গড়ে তুললেও গোলের দরজা খুলতে ব্যর্থ হন। প্রথমার্ধ শেষে স্কোর দাঁড়ায় ১-০।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চেহারা। ৫৮ মিনিটে পেনাল্টি পায় ক্লডিয়াস সরণির ক্লাব। ডান দিক থেকে বক্সে ঢোকেন মিগুয়েল। তাঁকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন কাউকো। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট-কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান পরিবর্ত হিসাবে নামা ইউসেফ এজেজারি। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান মশাল ব্রিগেডের নন্দকুমার শেখর। তাঁর নেওয়া শট মুম্বইয়ের ডিফেন্ডার বিজয় ছেত্রীর গায়ে লেগে দিক পালটে বল জালে জড়িয়ে যায়। সেই গোলে নির্ধারণ হয়ে যায় ম্যাচের ভাগ্য। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। তবে এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদুর।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper