Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ডার্বিতে ঘুষি মেরে লাল কার্ড, নিন্দার ঝড় স্প্যানিশ ফুটবলে

0 53,190,912

স্পেনের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ সেগুন্ডা ডিভিশনে ডার্বি ম্যাচকে কেন্দ্র করে ঘটল চরম বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা। রবিবার মুখোমুখি হয় রিয়াল জারাগোজা ও এসডি হুয়েস্কা। অবনমন এড়ানোর লড়াইয়ে চাপ ও উত্তেজনা আগে থেকেই ছিল তুঙ্গে। কিন্তু শেষ মুহূর্তে ঘটে যাওয়া একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরো খেলাই ছাপিয়ে গেছে বিতর্ক ও নিন্দার ঝড়। ম্যাচের অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারান জারাগোজার আর্জেন্টাইন গোলকিপার এস্তেবান আন্দ্রাদা। খেলার পরিস্থিতি উপেক্ষা করে তিনি এগিয়ে যান হুয়েস্কার অধিনায়ক হোর্হে পুলিদোর দিকে। এরপর তাঁকে লক্ষ্য করে সজোরে ঘুষি মারেন। ঘটনার পরপরই দুই দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে রেফারিরা ও নিরাপত্তাকর্মীরা হিমশিম খায়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর আন্দ্রাদা ছাড়াও হুয়েস্কার গোলকিপার দানি জিমেনেজ এবং জারাগোজার ডানি তাসেন্দে লাল কার্ড দেখেন।

ম্যাচের প্রথম মিনিট থেকেই উত্তেজনা ছিল প্রবল। প্রথমার্ধে দুর্দান্ত একটি পেনাল্টি সেভ করে জারাগোজাকে ম্যাচে রাখেন আন্দ্রাদা। তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলে যায়। হুয়েস্কার চাপের মুখে এক পর্যায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। মাঠ ছাড়ার সময়ই ঘটে যায় চূড়ান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, যা পুরো ম্যাচকে ছাপিয়ে যায়। অস্কার সিয়েলভার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় হুয়েস্কা। এই জয়ের ফলে তারা পয়েন্ট টেবিলে ৩৬ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে উঠে আসে। আর জারাগোজা ৩৫ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের ঠিক ওপরে থেকে যায়।

ম্যাচ শেষে হুয়েস্কার কোচ হোসে লুইস অলত্রা ঘটনাটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানোর একটি ঘটনা। ফুটবলে আবেগ থাকে, কিন্তু এমন আচরণ কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। আজকের দিনটি ফুটবলের জন্য নয়, হতাশার।’ অন্যদিকে, জারাগোজার অধিনায়ক ফ্রাঞ্চো সেরানো ক্লাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা এই আচরণ সমর্থন করি না। যা ঘটেছে তা আমাদের জন্য বিব্রতকর।’ ক্লাব কোচ ডেভিড নাভারোও ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেন।

ঘটনার পর নিজে ক্ষমা চেয়েছেন আন্দ্রাদা। তিনি বলেন, ‘আমি গভীরভাবে অনুতপ্ত। মুহূর্তের আবেগে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এটি আমার ক্যারিয়ার এবং ক্লাবের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।’ এই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে, আন্দ্রাদার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper